Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ২দিনে ৭ অটোরিক্সা চুরি আতংকে মালিকরা

    0
    By আড়াইহাজার টাইমস on ০৯/০৬/২০২২ মাহমুদপুর ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে একটি গ্যারেজ থেকে আরো তিন টি অটো চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বাজার এলাকায়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী এলাকা থেকে এক রাতে ৪টি অটো চুরির ঘটনা ঘটেছিল। এ নিয়ে গত দু’দিনে উপজেলা থেকে ৭টি অটো চুরির ঘটনা ঘটলো। ২ দিনে ৭ অটো চুরির ঘটনায় আতংকে রয়েছেন অটোরিক্সা মালিক ও গ্যারেজ মালিকরা।

    কল্যান্দী এলাকার গ্যারেজ মালিক নজরুল মোল্লা জানান, তিনি তার গ্যারেজে বেশ কয়েকটি ব্যাটারি চালিত অটো চার্জ দেন। প্রতিদিনের ন্যায় তিনি রাতে গ্যারেজে অটো গুলো চার্জ দিয়ে তালাবদ্ধ করে বাড়ীতে গিয়া ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৩.৩০ মিনিটে তদারকি করতে গ্যারেজে এসে দেখতে পান যে, গ্যারেজের তালা ভাঙ্গা এবং রাতের আধারে কে বা কারা ৩ টি অটো চুরি করে নিয়ে যায় । অটো ৩টির মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে তিনি জানান। তিনি এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    উল্লেখ্য অটো চুড়ি ছিনতাই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে ইতিপুর্বে অনেক অটো চুরি ছিনতাইয়ের ঘটনায় অটোচালককে হত্যার ঘটনাও ঘটেছে। ফলে শংকায় দিন পার করছেন অটোরিক্সা চালক মালিকরা।

    আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই আলমগীর অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত করে অটো গুলো উদ্ধার ও চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
    Next Article মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের জন্ম দিন পালিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে সিমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষর হামলায় নিহত ১

    ০৮/০১/২০২৩

    আড়াইহাজরের সাংসদ নজরুল ইসলাম বাবু (এমপি)র সাথে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামালীগের নবনির্বাচিত কমিটির নেতৃবন্দের শুভেচ্ছা বিনিময়

    ১১/১২/২০২২

    আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফর আলী ভূঁইয়া সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন পু:ন নির্বাচত

    ০৫/১২/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.