Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

    0
    By আড়াইহাজার টাইমস on ০৮/০৬/২০২২ আশেপাশের খবর

    রূপগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল ৯ জুন বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় তারা এ মানববন্ধন করে।
    ভুলতা গোলচত্বরে আয়োজিত মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বনশ্রী বিশ^াস স্মৃতিকণা, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিলা রাণী পাল, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, মহিলা আওয়ামীলীগ নেত্রী লাকি আক্তার, লাভলী আক্তার, রেখা আক্তার, খোদেজা আক্তার, কাকলী আক্তার বৃষ্টি প্রমুখ।
    সভায় বক্তারা বলেন, দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপশক্তির মাধ্যমে সু-কৌশলে বিএনপি-জামাত ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ায় তারা হিংসা করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।
    উল্লেখ্য সম্প্রতি ছাত্রদল আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাসেল ও সম্পাদক শরীফুল
    Next Article আড়াইহাজারে ২দিনে ৭ অটোরিক্সা চুরি আতংকে মালিকরা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.