Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকা অফিসে হামলা ভাঙ্গচুর

    0
    By আড়াইহাজার টাইমস on ১২/০২/২০২২ সারাদেশ

    এ টাইমস অনলাইন নিউজ ডেস্ক: শনিবার  (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোড এলাকার সিরাজ ম্যানশনের চার তলায় হামলার এ ঘটনা ঘটে। এ সময় তারা অফিসের সিসি ক্যামেরা ভাঙচুর এবং সিসিটিভির ডিভাইস নিয়ে যান।
    অফিসের প্রহরী হাফিজ উদ্দিন বলেন, হঠাৎ করে শতাধিক লোকজন অফিসে উঠতে চায়। আমি বাধা দিতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। আমি একা সবার সঙ্গে পারছিলাম না।

    অফিসে থাকা সময়ের নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার আরিফ হোসাইন কনক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে অফিসের নিচে অর্ধশত মোটরসাইকেল অবস্থান করে। পরে মোটরসাইকেল থেকে শতাধিক ব্যক্তি ওপরে আসে। অফিসে ঢুকেই অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এসময় তারা ১১ ফেব্রুয়ারি সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার লিড নিউজ ‘যা ছিল খসড়া চার্জশিটে’ সংবাদটি কেন প্রকাশ হয়েছে তার কৈফিয়ত জানতে চান। ওই নিউজের জন্য ক্ষমা না চাইলে পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া ও সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেয়।
    নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা
    তিনি আরও বলেন, প্রায় ১৫ মিনিট তারা অফিসে অবস্থান করে। যাওয়ার সময় হুমকি দিতে দিতে চলে যায়। যাওয়ার সময় তারা অফিসে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। একই সঙ্গে অফিসে থাকা সিসিটিভির ডিভিআর ডিভাইস খুলে নিয়ে যান। এছাড়া একটি পিসির হার্ডডিস্কও খুলে নিয়ে যায়। ভাঙচুর করে ক্যামেরা।
    ফুটেজে দেখা গেছে, অফিসে হামলার আগে শতাধিক লোকজন মোটরসাইকেলে শহর মহড়া দেন। ওই মহড়া শেষ করেই সময়ের নারায়ণগঞ্জ অফিসে হানা দেন।
    সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল জাগো নিউজকে বলেন, সম্প্রতি ত্বকী হত্যা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। ১১ ফেব্রুয়ারি র‌্যাবের প্রকাশিত খসড়া চার্জশিট নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। মূলত সেই খসড়া চার্জশিট র‌্যাব প্রকাশ করে এবং ত্বকীর বাবা রফিউর রাব্বি গণমাধ্যমের সেটি সরবরাহ করে। প্রতিবেদনে সেটাই হুবহু তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে মনগড়া কোনো বক্তব্য নেই। কিন্তু তারা যেভাবে অফিসে হানা দিয়েছে সেটা ন্যক্কারজনক। তারা অফিসের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন ও একটি পিসির হার্ডডিস্ক নিয়ে গেছে। ভাঙচুর করেছে ক্যামেরা।
    নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা
    ঘটনাস্থল পরিদর্শন করা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আলামত সংগ্রহ, অফিসের স্টাফদের কাছে থাকা ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
    নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জাগো নিউজকে বলেন, বিষয়টা শুনেছি। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আড়াইহাজরের ৪ ডাকাত সহ ৮ জন গ্রেফতার
    Next Article নরসিংদীর আরিফুল ইসলাম আনসার-ভিডিপি রাষ্ট্রপতি(পিভিএম) পদকে ভূষিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    পুর্বশত্রুতার জেরে নর্থ সাউথ গ্রুপের প্রকল্প পরিচালকের উপর সন্ত্রাসী হামলা

    ২৬/০৯/২০২২

    বন্দরে পরকীয়ার জেরে স্ত্রী পুত্রকে যখম

    ০৯/০৯/২০২২

    মাতৃ সেবা জেনারেল হাসপাতালের স্টাফদের উপর সন্ত্রাসী হামলা

    ৩০/০৭/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.