Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আড়াইহাজরের ৪ ডাকাত সহ ৮ জন গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ১১/০২/২০২২ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম: নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে মাধবদী থানার কোতয়ালীর চর বিলপাড় এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়
    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

    গ্রেফতারকৃতরা হলো, নরসিংদীর মাধবদী থানার ছোট বালাপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে মোঃ ইয়াকুব আলী (৪০), ভলবদ্রদী এলাকার মনসুর আলীর ছেলে মো: মতিন মিয়া (৩২), শ্যামরাকান্দি এলাকার আলাউদ্দিনের ছেলে মো: হাসান আলী (২২), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পরাবর্দী এলাকার মফিজ উদ্দিনের ছেলে আইনুল হক (২৪), বালিয়াপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে মো: ইয়াকুব (১৯), মৃত আব্দুর রহিমের ছেলে মো: আল আমিন (২৩), জাঙ্গালিয়া  এলাকার হাছেন ভূইয়ার ছেলে মো: রনি ভূইয়া (২৬) ও মৃত চেরাগ আলীর ছেলে মো: শরীফুল ইসলাম (২৬)।
    অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, একদল ডাকাত কোতয়ালীর চর বিলপাড় এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার ভেতরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। পরে ডাকাতদলের সর্দা ইয়াকুব তার হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশের ওপর গুলি করার চেষ্টা করে। এসময় পুলিশ ইয়াকুবসহ আরও ৭ জনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত ডাকাতদের কাছ পুলিশ থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা, বোমা তৈরি সরঞ্জাম গানপাউডার, ৩টি ককটেল, ১টি হাতুড়ি, ৪টি দা, একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবন্দরে অবৈধ গ্যাস সংযোগে বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত
    Next Article ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকা অফিসে হামলা ভাঙ্গচুর
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.