Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    র‌্যাব-১১ এর অভিযান আড়াইহাজারে দেশীয় মদ তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল সহ গ্রেফতার-২

    0
    By আড়াইহাজার টাইমস on ১৩/১১/২০২২ গোপালদী পৌরসভা

    আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার গোপালদী বাজার থেকে ৬৫ লিটার দেশীয় মদ তৈরীর কাঁচামালসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায় যে, শনিবার ( ১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর নরসিংদী জেসিও -৯২২১ সিপিএসসি) এর সদস্যরা মাধবদী এলাকায় ডিউটি করা কালে গোপনে সংবাদ পান যে, আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারের তারেক হরিজনের দোতলা বিল্ডিং এর নিচ তলায় কতিপয় মাদক ব্যবসায়ি মাদক দ্রব্য কেনা বেচা করছেন। এ সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে র‌্যাব এর সদস্যরা ওই ভবনে অভিাযান পরিচালনা করেন। এ সময় নিরঞ্জন বাসফোর (৪০) ও তারেক বাসফোর (৩৮) নামে দুই ব্যাক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। অপর দুইজন সুমন কুমার (৩৫) ও সাগর বাসফোর (২৩) নামে দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে দুইটি ড্রাম ও দুইটি টিন ভর্তি ৬৫ লিটার দেশীয় মদ তৈরীর কাঁচামাল উদ্ধার করেন তারা। এ ব্যাপারে ডিএডি কায়সার আমির রিপন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সুমন কুমার বগুড়ার আদমদিঘি এলাকার সুরেশ কুমারের ছেলে এবং সাগর বাসফোর আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার দিলিপ বাসফোরের পুত্র।
    আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে রোববার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে মঞ্চনাটকের অনুষ্ঠানে অতিথির নাম ঘোষণা না করার দ্বন্দ্বে কিল ঘুষিতে কৃষকের মৃত্যুর অভিযোগ
    Next Article আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজার ৩ শিশুর চুল কাটার ঘটনায় মেয়র সহ ৪ জনের বিরুদ্ধে মামলা আটক ২

    ০৮/০২/২০২৩

    চুরির অভিযোগে তিন মাদ্রাসা ছাত্রের চুল কেটে দিলেন মেয়র

    ০৬/০২/২০২৩

    আড়াইহাজারে অনুমোদনহীন সাইজিং মিলের সিলেন্ডার বিস্ফোরণে অপারেটর নিহত

    ১৯/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.