Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজার ৩ শিশুর চুল কাটার ঘটনায় মেয়র সহ ৪ জনের বিরুদ্ধে মামলা আটক ২

    0
    By আড়াইহাজার টাইমস on ০৮/০২/২০২৩ গোপালদী পৌরসভা

    টাইমস রিপোর্ট: আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের নাট বল্টু চুরির অভিযোগে তিন মাদ্রাসা শিক্ষার্থীর হাত বেঁধে বেধরক পিটিয়ে মাথার চুল কেটে দেয়ার ঘটনায় মেয়র এম এ হালিম সিকদারের দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মেয়রের মালিকানাধীন সাইজিং মিলের কর্মচারী ফারুক (৪০)ও নরসুন্দর দীপক শীল(৫২)। মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়।উপজেলার গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারের মালিকানাধীন সিকদার সাইজিং মিলের নাট বল্টু চুরির অভিযোগ এনে সোমবার সকাল ১০টার দিকে রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও গোপালদী মাদ্রাসার ষষ্ট শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০), একই এলাকার হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও জজ মিয়ার ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ (৮) কে বাড়ী থেকে ধরে এনে দুই ঘন্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে রামচন্দ্রদী বাসষ্ট্যান্ডে এনে ছেড়ে দেয় মেয়রের লোকজন। এ ব্যাপারে মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। পরে নির্যাতিত এক ছাত্রের পিতা রমজান বাদী হয়ে মেয়রসহ চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে।

    এদিকে উল্লেখিত ঘটনায় গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার কে গ্রেফতার করা হয়েছে বলে এলাকায় সংবাদ রটলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহমুদুল হাসান বিষয়টি অস্বীকার করেন।
    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleচুরির অভিযোগে তিন মাদ্রাসা ছাত্রের চুল কেটে দিলেন মেয়র
    Next Article ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    চুরির অভিযোগে তিন মাদ্রাসা ছাত্রের চুল কেটে দিলেন মেয়র

    ০৬/০২/২০২৩

    আড়াইহাজারে অনুমোদনহীন সাইজিং মিলের সিলেন্ডার বিস্ফোরণে অপারেটর নিহত

    ১৯/০১/২০২৩

    আড়াইহজাজারে চোলাই মদ সহ নারী পুরুষ গ্রেফতার

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.