Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    নরসিংদীর নুরালাপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

    0
    By আড়াইহাজার টাইমস on ২৪/০১/২০২২ আশেপাশের খবর

    নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুরে পূর্ব শত্রুতার জের ধরে নতুন করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন আহতের পরিবারের। শনিবার বিকালে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা গ্রামে এই ঘটনা ঘটে । নুরালাপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো: মাজারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গুরুতর আহত ওই যুবকের নাম মেহেদি হাসান (২৩)। তিনি মাটিয়ালকান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ ওরফে হারুন মেম্বারের ছেলে। হামলায় হারুন রশিদও গুরুতর আহত হন। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, নুরালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান ভূঞা ও ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুনের মধ্যে পূর্বের একটি মামলা ও সেটির নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এই আর্থিক লেনদেনের জের ধরেই গত শনিবার দুপুরে সাদেকুর রহমান চেয়ারম্যানের ভাই ভাতিজা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হারন মেম্বারের বাড়ির সামনে গিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় হারুন মেম্বারের ছেলে মেহেদির পায়ে গুলি লাগে এবং উভয় পক্ষের আরও চারজন দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। আহত মেহেদির বাবা সাবেক মেম্বার হারুনুর রশিদ বলেন, সাদেক চেয়ারম্যান গ্রুপের সুমন, সুজন, নাসির সহ আরও কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। এসময় তারা আমার ছেলেকে গুলি করেছে। নুরালাপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মাজারুল ইসলাম বলেন, মেহেদি নামে ওই যুবকের পায়ে গুলি লেগেছে বলে জানি আমি। এছাড়া দুই পক্ষের প্রায় ৪-৫ জন আহত হয়েছেন। এব্যাপারে আহত মেহেদীর চাচা আজহার বাদী হয়ে মাধবদী থানায় ৭ জনের নাম উল্লেখ করে ১০/১২ জন অজ্ঞাত দিয়ে মামলা দায়ের করে।মামলা নং ১৭। পরে এঘটনায় দুই জনকে আটক করেছে থানাপুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনরসিংদীর আমদিয়ায় মু্ক্তিযোদ্ধার কাছে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী আদালতে মামলা
    Next Article না.গঞ্জ জেলা সমিতির শ্রেষ্ঠ পুরষ্কার পেল ডাঃ সায়মা আফরোজ ইভা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.