Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    নরসিংদীর আমদিয়ায় মু্ক্তিযোদ্ধার কাছে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী আদালতে মামলা

    0
    By আড়াইহাজার টাইমস on ২৪/০১/২০২২ আশেপাশের খবর

    মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: গত ১৯ জানুয়ারি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রামের এক মু্ক্তিযোদ্ধার কাছে ৫ লক্ষ টাকা চাদাদাবী করেছে এক ইউপি সদস্য,, এজন্য আমদিয়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য রুবেল সহ ১০/১৫ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি সহ বিভিন্ন ধারায় নরসিংদী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছে ভুইয়ম গ্রামের বীরমুক্তিযোদ্ধা হযরত আলী নামে এক ব্যাক্তী । বিজ্ঞ আদালতের মামলা সূত্রে জানাযায় পূর্ব শত্রুতার জের ধরে ১৮ জানুয়ারি সকাল ১০ টার দিকে ইউপি সদস্য রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী লাঠি,ছোরা,কিরিছ, চাইনিজ কুড়ালসহ ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ভুইয়ম গ্রামের বীরমুক্তিযোদ্ধা হযরত আলীর বাড়িতে গিয়ে বিল্ডিং ঘর নির্মাণ কাজে বাঁধা প্রদান করে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে এক পর্যায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর বউ এবং তার ছেলের বউ সন্ত্রাসীদের এরূপ কার্যক্রমের প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা আরো ক্ষীপ্ত হইয়া হযরত আলীর বউ হনুফা বেগমকে হত্যার উদ্দেশ্যে পিটাইয়া জখম করে এবং তাহার দুই ছেলের বউকে শ্লীলতাহানীর ঘটনা ঘটাইয়া তাদের কাছ থেকে এক ভরি ওজনের একটি চেইন, হাতের বালা, স্মার্ট ফোন, এবং ১ টন ঘর নির্মাণের জন্য উঠানে রাখা রড ভ্যান গাড়ী যোগে নিয়ে যায় যাহার মূল্য আনুমানিক ২/৩ লক্ষ টাকা। পরবর্তীতে সন্ত্রাসী রুবেল ও তার বাহিনী বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রান নাশের হুমকি প্রদান করে চলে আসে। পরে কোন উপায়ন্তর না পেয়ে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী নরসিংদী বিজ্ঞ আদালতে সন্ত্রাসীদের নামে উল্লেখ করে মামলা দায়ের করে। মামলা নং ৭০। বিজ্ঞ আদালত মামলা টি নরসিংদী সি,আই,ডি পুলিশ কে দায়িত্ব দেয় তদন্ত করার জন্য । উক্ত রুবেলের বিরুদ্ধে আরো বহু অভিযোগ রহিয়াছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleসেন্টমার্টিনে বিএইচ ট্যুর টিমের প্লাষ্টিক-বর্জ্য পরিষ্কার ও মাস্ক বিতরণ
    Next Article নরসিংদীর নুরালাপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.