Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে বিদ্যুৎ মালায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ০২/০৭/২০২১ গোপালদী পৌরসভা

    আড়াইহাজর ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি;- আড়াইহাজারে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদাসদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী বেনুজীর আহমেদ এর ছোট ভাই হাজী জহির আলমকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব ১১( সিপি এসসি নরসিংদী)। ২ জুলাই ভোর ৪টায় তার নিজ বাড়ি উপজেলার গোপালদী পৌর সভার লক্ষিবরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
    জানা গেছে, উপজেলার গোপালদী পৌর সভার লক্ষিবরদী গ্রামের মরিয়ম স্পেনিং মিলের মালিক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী বেনুজীর আহমেদ, তার ভাই কাজী শফিকুল ইসলাম ও কাজী জহিরুল আলম তারা ৩ ভাই যৌথভাবে মিলটি পরিচালন না করে আসছিল। এরই মধ্যে গোপালদী পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ৩ কোটি ৮৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। বিল না দেওয়ায় গোপালদী পল্লী বিদ্যু সমিতি ১৬ আগস্ট ২০১৬ সালে তাদের বিরুদ্ধে ১৯১০ সালের বিদ্যুৎ আইনের ৪৭ ধারায় একটি মামলা দায়ের করেন।
    এর পর এদের ৩ ভাই এর বিরুদ্ধে গ্রেফতারী প্ররোয়ানা জারি করেন। আসামীরা হাইকোর্টে ১৫ সেপ্টেম্বর ২০১৭ রিট দাখিল করেন। পরে পল্লী বিদ্যু জবাব দিলে হাইকোর্ট ১ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধ ও বিদ্যুৎ লাইন সংযোগের নির্দেশ দেন। এর পর তারা সুপ্রিম কোর্টে আপিল করেন। শুনানী শেষে আপিল বিভাগ তাদের ৩ ভাইয়ের প্রত্যেককে ৩ বছরের সাজা ও ৫ হাজার টাকা করে জরিমানা প্রদানের নির্দেশ দেন।
    এরপর থেকে ক্ষমতার প্রভাবে সাজা নিয়ে এরা প্রকাশ্যে ঘুরে বেড়াত। পরে র‌্যাব গোপনে খবর পেয়ে জহির আলম কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

    আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, জহির আলমকে আড়াইহাজার থানায় হস্তান্তর করলে শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleকঠোর লকডাউনের প্রথম দিনে, কঠোর অবস্থানে প্রশাসন দোকান খোলায় জরিমানা
    Next Article আড়াইহাজারে টিনের চাল কেটে ২.৫ লাখ টাকার মালামাল চুরি
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজার ৩ শিশুর চুল কাটার ঘটনায় মেয়র সহ ৪ জনের বিরুদ্ধে মামলা আটক ২

    ০৮/০২/২০২৩

    চুরির অভিযোগে তিন মাদ্রাসা ছাত্রের চুল কেটে দিলেন মেয়র

    ০৬/০২/২০২৩

    আড়াইহাজারে অনুমোদনহীন সাইজিং মিলের সিলেন্ডার বিস্ফোরণে অপারেটর নিহত

    ১৯/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.