Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জের লিতুন ফেব্রিক্স লিমিটেডের নির্গত বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

    0
    By আড়াইহাজার টাইমস on ০৭/০৭/২০২২ আশেপাশের খবর

    রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার লিতুন ফেব্রিক্স ও ঢাকা ডেনিম লিমিটেডের নির্গত বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্নিঠিত হয়েছে। নির্গত কালো ধোঁয়া, রং মিশ্রিত গরম পানিসহ নির্গত বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল ৬ জুলাই বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা বাসষ্ট্যান্ডে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন পূর্বক বরপা হাজী নুর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন আব্দুল জলিল, আব্দুল গাফ্ফার রাসেল, ফারদিন, মামুন, কবিতা, নুপুর, আছমা প্রমুখ। সভায় বক্তরা বলেন, লিতুন ফেব্রিক্স ও ঢাকা ডেনিম লিমিটেড দীর্ঘদিন ধরে বরপা জনবসতি এলাকায় ও ফসলি জমিতে অবাধে দূষিত বর্জ্য ফেলছে। তাদের নির্গত কালো ধোঁয়া ও রং মিশ্রিত গরম পানিতে প্রতিনিয়ত পরিবেশ দূষণ হচ্ছে । নির্গত রং মিশ্রিত পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে । পানিতে হাঁটাচলা করে মানুষ চর্ম রোগ ও শ^াসকষ্টসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে । দূষিত পানিতে আশপাশের এলাকার মৎস খামারের মাছ মরে যাচ্ছে। ক্ষতিপূরণও মিলছে না। প্রতিবাদ করলে মামলা ও লিতুন ফেব্রিক্স ও ঢাকা ডেনিম লিমিটেডের নিয়োজিত ভাড়াটে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে এর প্রতিকার না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা। 

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবন্দর বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলমগীর হোসেন
    Next Article মাধবদীতে ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার ৩
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.