Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার ৩

    0
    By আড়াইহাজার টাইমস on ০৭/০৭/২০২২ আশেপাশের খবর

    মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: অস্ত্রের মুখে জিম্মি করে মো. মাসুদ মিয়া নামের আনন্দ বাজার সুপারশপের ব্যবসায়ীর কাছ থেকে টাকা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গত ৬ জুলাই বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মাধবদী পৌর শহরের হাজ্বী শফি উদ্দিন রোডে। ঘটনার সময় ঔই তিন ছিনতাইকারীকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। পরদিন ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে ওই ব্যবসায়ী মাধবদী থানায় মামলা করার পর আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
    গ্রেপ্তারকৃত তিনজন হলেন মাধবদীর বিরামপুর এলাকার কাউসার মিয়ার ছেলে মাহবুবুর রহমান ওরফে ইয়াবা অপি (২২), একই এলাকার মো. সফিউদ্দিন আহমেদের ছেলে বিপ্লব আহমেদ (৪৮) ও মাধবদীর কাশীপুর এলাকার স্বপন ঘোষের ছেলে শুভ ঘোষ (২০)।
    ভুক্তভোগী মাধবদী পৌরসভা মোড়ের আনন্দ বাজার সুপার শপের ব্যবসায়ী মাসুদ জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সুপারশপ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মাধবদী স্কুল সুপার মার্কেটের সামনে একটি ছিনতাইকারীচক্রের এক সদস্য তার শরিরে ধাক্কা দিয়ে কথাকাটি করে এক পর্যায়ে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে সফিউদ্দিন রোডের মিতালী সাইজিং মিলের সামনে নির্জন গলিতে নিয়ে যায়। পরে তাঁর সঙ্গে থাকা ৭০ হাজার টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। এ সময় তাঁকে মারধর করে বিকাশের মাধ্যমে আরও টাকা এনে দেওয়ার দাবি করে। পরে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চক্রটির তিন সদস্যকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আজ দুপুরে ব্যবসায়ী মাসুদ বাদী হয়ে ওই তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর কারাগারে পাঠানো হয়।
    মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) হারিছ আহমেদ জানান, বুধবার রাতে ওই সাইজিং মিলসংলগ্ন স্থানে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় পথচারী ও ভুক্তভোগীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের টহল অভিযান চলছিল। এ সময় ১৪ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাহবুবুর (অপি)সহ তিনজনকে আটক করা হয়। পরে মাসুদকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
    মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, রাতের আঁধারে মানুষের টাকা ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে আসামি মাহবুবুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র রাখা, ডাকাতি, অপহরণ, হত্যাচেষ্টাসহ মোট ১৪টি মামলা চলমান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleরূপগঞ্জের লিতুন ফেব্রিক্স লিমিটেডের নির্গত বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন
    Next Article বন্দর বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- শেখ মো রাসেল
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.