Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    বন্দরে অবৈধ গ্যাস সংযোগে বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত

    0
    By আড়াইহাজার টাইমস on ১০/০২/২০২২ আশেপাশের খবর

    বন্দর প্রতিনিধি: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন চলমান প্রক্রিয়া হিসেবে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউপি কেওঢালা এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১০-০২-২২ইং সকাল ১০.৩০ ঘটিকা হইতে ৫.০০ ঘটিকা পর্যন্ত আঞ্চলিক বিপনন বিভাগ-সোনারগাঁও আওতাধীন জোনাল বিপনন অফিস সোনারগাঁও এর উদ্যেগে ও বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরা এর নেতৃত্বে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন করন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট কর্তৃক বন্দর থানা এলাকার আওতাধীন বাগদোবাড়িয়া কেওঢালা মদনপুর বন্দর নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস ব্যাবহারের কারনে নিউ কোবরা কয়েল ফ্যাক্টরী (ট্রাই এঙ্গেল কনজুমার) প্রোপাইটর মোঃ সোহেল খান এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে মামলা দায়ের করা হয়। পাশাপাশি আল-মদিনা ব্রিকস (বিআরবি) মালিক মোঃ গোলাম মোস্তফা হতে নগদ ৫০০০০/(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন কয়েল ফ্যাক্টরী ও অবৈধ গ্যাস সংযোগের দায়ে বিজয় (২২), হাবিবুর রহমান (৫৮), আক্তার হোসেন (৬০) নামক ০৩ (তিন)জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে শাকিল (ওয়েল্ডার), এলাহী(৩৫)মামুন(৪০) হাসিনা বেগম(৪৪)মোঃ ইব্রাহীম মিয়া(৬৫) মোঃ মোহসিন (৩০) ইলিয়াস (৩৫) আমানউল্লাহ (৪৫) বিল্লাল (৫০) আনিস(৩৫) সফিউল্লাহ ও আতিক সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের সংঘবদ্ধ চক্রের নামে ৩” ব্যাসের দুই কিলোমিটার অবৈধ বিতরন লাইন স্থাপনের দায়ে মামলা দায়ের করা হয়। একটি স্পট হতে ১০০০ ফুট অবৈধ পাইপ জব্দ করা হয়েছে। যা আনুমানিক ৮০০টি বাড়ির ১৫০০ অবৈধ চুলা বিচ্ছিন্ন করা হয়। যাহারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহন করেছে এবং যারা গ্রামের সাধারন মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংখিত ভয়াবহ গ্যাস দূর্ঘটনার দিকে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হইবে। এখন থেকে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ সুরুজ আলম-উপ-মহাব্যাবস্থাপক (আবিবি সোনারগাঁও), প্রকৌশলী মোঃ মিজবাহ-উর রহমান-ব্যাবস্থাপক (জোবিঅ), প্রকৌশলী মোঃ রফিকুজ্জামান-ব্যাবস্থাপক (ইএসএস)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যাবস্থাপক, প্রকৌশলী, ও সহকারী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleRAB-11 এর অভিযানে শিবপুরের ডাবল মার্ডার-এর অন্যতম আসামী আকরামও উমেদ, সারে ১৬ কেজী গাঁজা সহ গ্রেফতার
    Next Article নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আড়াইহাজরের ৪ ডাকাত সহ ৮ জন গ্রেফতার
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.