Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    কর্মকর্তাকে বান্দরবন পাঠানোর হুমকি, ব্যাবস্থা নিচ্ছে সরকার

    0
    By আড়াইহাজার টাইমস on ২৯/০৬/২০২১ অন্যান্য

    বিনোদন ডেস্ক:আমার কাজটি করে না দিলে তোমাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’- এমন সংলাপের তাজা চায়ের সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা দিয়ে তথ্য অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে সংবাদমাধ্যমগুলোতে।চিঠিতে বলা হয়, ‘গত ৩১ মার্চ একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়- টেলিভিশন বিজ্ঞাপনে “আমার কাজটি করে না দিলে তোমাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব” এতে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত ইত্যাদি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।’ এই সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।তাজা চায়ের বিজ্ঞাপনটিতে দেখা যায়, একজন ব্যক্তি একটি অফিসে ভাতিজার চাকরির খোঁজ নিতে এসেছেন। তিনি এক নারী কর্মকর্তার টেবিলে একটি ফাইল ছুড়ে দিয়ে জানতে চান- ‘দ্যাহেন তো আমার ভাতিজার চাকরির কদ্দুর।’
    জবাবে কর্মকর্তা বলেন, ‘স্যার সিলেকশন লিস্ট তো কনফিডেন্সিয়াল।’ তখন ওই লোক বলেন, ‘আরে আপা, দেখেন না?’ এবার ওই কর্মকর্তা বলেন, ‘দুঃখিত স্যার জানাতে পারছি না।’ তখন রেগে গিয়ে ওই লোক বলেন, ‘কী কইলেন? আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভারনাইট বান্দরবানে পাঠাইয়া দিমু।’

    এরপর চা খেয়ে চাঙ্গা হয়ে ওই কর্মকর্তা তার সহকর্মীর উদ্দেশে বলেন, ‘শফিক সাহেব আপনি না বান্দরবান যাওয়ার টিকিট খুঁজছিলেন? এই যে, এই স্যার আপনাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দিতে পারবেন।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে দিনে দুপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
    Next Article ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে ঘর থেকেও বের হওয়া যাবে না, টহলে থাকবে সেনাবাহিনী
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    ক্ষুধার জ্বালা সইতে না পেড়ে সন্তান কে হত্যা করলো গর্ভধারণী মা

    ২০/০৭/২০২২

    জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

    ০৫/০৭/২০২২

    ঢাকার রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ‘ডেভিলস ব্রেথ’

    ০৬/০৬/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.