Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

    0
    By আড়াইহাজার টাইমস on ০৫/০৭/২০২২ অন্যান্য

    অনলাইন নিউজ ডেস্ক: সাবেক ছাত্রলীগ নেতা কাজী আনিস জাতীয় প্রেস ক্লাবের সামনে আগুন নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। কাজী আনিস কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি  গ্রামের বাসিন্দা।  তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ১৯৯১ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৯৩ সালে  কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। উদ্ধারকারী আরেক সাংবাদিক জানান, বিকাল আনুমানিক ৫টার সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশের সহযোগিতায় দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি আরও বলেন, হাসপাতালে নিয়ে আসার সময় কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়।  তিনি হেনোলাক্স কোম্পানি কাছ থেকে ২ কোটি ২৬ লাখ টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি। ওই কোম্পানি পাওনা টাকা  দিচ্ছেন না।  এ নিয়ে এর আগে সংবাদ সম্মেলন করেছেন তিনি। কিন্তু কোনো লাভ হয়নি। চলতি বছরের ২৯ মে হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান ডা. নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী ডা. ফাতেমা আমিনের বিরুদ্ধে ব্যবসায়িক অংশীদার বানানোর লোভ দেখিয়ে ২ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় টাকা ফেরতসহ তাদের শাস্তি দাবি করেন কাজী আনিস। সেই সংবাদ সম্মেলনে কাজী আনিস জানিয়েছিলেন, ২০১৬ সালে নুরুল আমিন ও ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়।  এক পর্যায়ে ব্যবসায়িক অংশীদায়িত্বের সিদ্ধান্ত নেন তারা। সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজী আনিস ব্যবসায় ২ কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ করেন। ২০২০ সালের ডিসেম্বরে লভ্যাংশসহ মোট তিন কোটি টাকা আনিসকে ফেরত দেওয়া হবে মর্মে চুক্তি হয়। পরে কয়েক দফায় লাভের অংশ থেকে ৭৪ লাখ টাকা তারা আনিসকে দেয়। কিন্ত চুক্তি অনুযায়ী অবশিষ্ট ২ কোটি ২৬ হাজার(লাভসহ) টাকা ফেরত দেয়নি। ওই সংবাদ সম্মেলনে কাজী আনিস আরও বলেছিলেন, ২ কোটি ২৬ লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করতে গিয়ে তার সহায় সম্বল সবকিছু বিক্রি করতে হয়েছে। এখন তিনি নিঃস্ব। এ নিয়ে আদালতে দুটি মামলাও করেছেন বলেও জানিয়েছিলেন তিনি।

    সুত্র: All Bangla Newspaper

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবেলাবর রাজাকার পুত্র সেলিম মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
    Next Article বন্দর বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- উজ্জ্বল মোল্লা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    ক্ষুধার জ্বালা সইতে না পেড়ে সন্তান কে হত্যা করলো গর্ভধারণী মা

    ২০/০৭/২০২২

    ঢাকার রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ‘ডেভিলস ব্রেথ’

    ০৬/০৬/২০২২

    বন্দর থানা আওয়ামী লীগ নেতা ও আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিজুল হক আজিজের নববর্ষের শুভেচ্ছা

    ১৩/০৪/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.