Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি প্রতিরোধে এ এস আই গুলিবিদ্ধ , আহত ৬

    0
    By আড়াইহাজার টাইমস on ০১/০৯/২০২১ গোপালদী পৌরসভা

    আড়াইহাজার প্রতিনিধি :
    আড়াইহাজারে ডাকাত-পুলিশের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে । এই সময় এক পুলিশ গুলিবিদ্বসহ আহত হয়েছে ৬ জন। মঙ্গলবার রাত (১ সেপ্টেম্বর) ১টায় উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোপালদী তদন্ত কেন্দ্রের এ এস আই সোহরাব হোসেন ডাকাতের গুলিতে আহত হয়।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পোনে ১টার দিকে গোপালদী বাজারের প্রায় সকল দোকান পাট বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের দোকানে ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। ঘটনার সময় স্পীড বোর্ড ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাতদল এক সাথে ৩টি দোকানে লুটপাট করে, এবং ত্রিনাথ চন্দ্র সাহার একটি চালের দোকানে হানা দেয়। চালের দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাজারের তিনজন পাহাড়াদাকে বেধে রাখে ডাকতদল। এই সময় খবর পেয়ে গোপালদীতদন্ত কেন্দ্রের বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি করে। ৫/৭ মিনিট চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়। এই খবর চার দিকে ছড়িয়ে পড়লে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল বাজারের বিপ্লব বিশ^াস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৯ ভরি স্বর্ণ,৭০ ভরি রোপা ও নগদ ১লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
    আহতরা হলো পুলিশের এ এস আই সোহরাব (৩৫) গুলিবিদ্ধ, ডাকাতের দায়ের কোপে আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০) সবুজ (২২)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাতে গুলিবিদ্ধ পুলিশকে আড়[াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাইদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু ,গ সার্কেল ( ক্রাইম) আবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরণের কোন বিপদ হয়নি। তিনি আরো বলেন, ডাকাতের সাথে গুলিবিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি ছুরে। ডাকাত গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে । এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
    Next Article চোরাই মোটর সাইকেল রাখার দায়ে ফয়সাল কারাগারে
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজার ৩ শিশুর চুল কাটার ঘটনায় মেয়র সহ ৪ জনের বিরুদ্ধে মামলা আটক ২

    ০৮/০২/২০২৩

    চুরির অভিযোগে তিন মাদ্রাসা ছাত্রের চুল কেটে দিলেন মেয়র

    ০৬/০২/২০২৩

    আড়াইহাজারে অনুমোদনহীন সাইজিং মিলের সিলেন্ডার বিস্ফোরণে অপারেটর নিহত

    ১৯/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.