Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে অনুমোদনহীন সাইজিং মিলের সিলেন্ডার বিস্ফোরণে অপারেটর নিহত

    0
    By আড়াইহাজার টাইমস on ১৯/০১/২০২৩ গোপালদী পৌরসভা

    আড়াইহাজার প্রতিনিধি:আড়াইহাজারে অনুমোদনহীন
    সাইজিং মিলের সিলেন্ডার বিস্ফোরণে অপারেটর নিহত হওয়ার ঘটনা ঘটে। বুধবার রাত ১১টার দিকে মেসার্স ইমন টেক্সটাইল এন্ড সাইজিং মিলে সিলিন্ডার বিস্ফোরনে মোমেন মিয়া(৪০) নামে এক অপারেটর নিহত হয়েছে। উড়ে গেছে সাইজিং মিলের টিনের চাল সহ বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ।
    সরজমিন ঘুরে জানাগেছে,আড়াইহাজার গোপালদী রোড়ে দাইরাদী এলাকায় হাড়িভাঙ্গা নদীর তীরে সরকারী নদীর জায়গা দখল করে কড়ইতলা এলাকার কামাল হোসন মেসার্স ইমন টেক্সটাইল এন্ড সাইজিং গড়ে তোলেন। ১৮ জানুয়ারী বুধবার রাত ১১টার দিকে সাইজিং মিলে কাজ করার সময় আচমকা একটি সাইজি মিলের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে করে সেখানে কর্মরত সিনিয়র অপারেটর মোমেন মিয়ার সারা শরীর আগুন ও গরম পানিতে ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে রাতেই ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয় বলে সাইজিং মিলের মালিক কামাল হোসেন নিশ্চিত করেন। নিহত মোমেন মিয়া সিরাজগঞ্জ জেলার শাহাদাৎপুর থানার আইবেরা গ্রামের শাহজাহানের ছেলে বলে মিল কর্তৃপক্ষ জানান। কামাল হোসেন জানান,তার মিলে ২টি ব্রয়লাম ও গরম জল এবং বাষ্প তৈরী করার জন্য ২১ সিলিন্ডার রয়েছে। কি কারনে এ বিস্ফোরন ঘটেছে তা তারা জানেনা বলে জানান। তবে এ ঘটনাটি মিল কর্তৃপক্ষ স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনকে অবগত করাননি বলে মিল মালিক জানান।
    নাম প্রকাশে অনিচ্ছুক মিলের কর্মরত একজন জানান, এ মিলের ২টি ব্রয়লার ও ২১ টি সিলিন্ডারই পুরাতন কেনা। যার সরকারী কোন সংস্থারই বৈধ অনুমোদন নাই। স্থানীয় লোকজনদের সাথে কথা বললে তারা জানান, মিলটিতে মাত্র ৩৮ শতাংশ জমি মালিকের ক্রয়কৃত জমি বাকী ১১৬ শতাংশ জমি সরকারী হাড়িভাঙ্গা নদীর সম্পত্তি দখল করে তৈরী করা। মালিকপক্ষ সরকারী কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারী অনুমোদন ছাড়াই জুট পুড়িয়ে কালা বিষাক্ত ধুয়া ছড়িয়ে পরিবেশ নষ্ট করে মিলটি পরিচালনা করে আসছে। তবে সাইজিং মালিক কামাল হোসেন জানান,তিনি সরকারী অনুমোদন নিয়ে জুট পুড়িয়ে মিলটি চালাচ্ছেন বলে স্বীকার করেন।
    আড়ইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান এখন পর্য়ন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনরসিংদীর রায়পুরা অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যসের মৃতদেহ উদ্ধার
    Next Article আড়াইহাজারে বাস ও পিকআপের মুখামুখি সংঘর্ষে নিহত ১
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজার ৩ শিশুর চুল কাটার ঘটনায় মেয়র সহ ৪ জনের বিরুদ্ধে মামলা আটক ২

    ০৮/০২/২০২৩

    চুরির অভিযোগে তিন মাদ্রাসা ছাত্রের চুল কেটে দিলেন মেয়র

    ০৬/০২/২০২৩

    আড়াইহজাজারে চোলাই মদ সহ নারী পুরুষ গ্রেফতার

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.