Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ

    0
    By আড়াইহাজার টাইমস on ২৬/০৪/২০২১ রাজনীতি

    আড়াইহাজার টাইমস.কম নিউজ ডেস্ক: দেশ ব্যাপী হেফাজতে ইসলামের তান্ডবের পর চলমান পরিস্থিতিতে দেশের কওমি মাদ্রাসাগুলোর ছাত্র-শিক্ষকদের রাজনীতি করা নিষিদ্ধ করেছে সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ।
    রোববার (২৫ এপ্রিল) বোর্ডটির স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবেন মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়।
    আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    ঢাকার যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

    দেশের কওমি অঙ্গনে বিরাজমান অস্থিরতা থেকে ঐতিহ্যবাহী এ শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং উলামায়ে কেরামের শান ও মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় নানামুখী দ্বীনি কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিতে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভার আরেক সিদ্ধান্তে কওমি মাদ্রাসা সম্পর্কিত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করবে একমাত্র আল-হাইআতুল উলয়া। আল-হাইআতুল উলয়ার অধীন এক বা একাধিক বোর্ড কিংবা কোনো সংগঠন বা ব্যক্তি আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্ত ছাড়া পৃথকভাবে কওমি মাদ্রাসা বিষয়ক কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleগরীবের ইফতার আয়োজন করে লাঞ্চিত হলেন স্বেচ্ছাসেবী
    Next Article ৭ দিন বাড়লো কঠোর বিধি নিষেধ
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দিবে বললেও কমিটিতে সানাউল্লাহ সানু জাতীয় পার্টির পকেট কমিটি দিয়ে অর্থ বানিজ্যের অভিযোগ

    ১৬/০৬/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.