Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    গরীবের ইফতার আয়োজন করে লাঞ্চিত হলেন স্বেচ্ছাসেবী

    0
    By আড়াইহাজার টাইমস on ২৫/০৪/২০২১ সারাদেশ

    আড়াইহাজার টাইমস. কম.অনলাইন নিউজ ডেস্ক: কঠোর লকডাউনে কাজ হাড়ানো নিম্নআয়ের মানুষদের জন্যে ইফতারের আয়োজন করে মারধরের শিকার হয়েছেন এক স্বেচ্ছাসেবক। মাহমুদুল হাসান রায়হান নামের এই স্বেচ্ছাসেবককে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতিপতির হাতে লাঞ্চিত হওয়ার অভিযোগ ওঠেছে, যদিও আওয়ামী লীগের ওই নেতা বিষয়টি অস্বীকার করেছেন।জানা যায়, করোনা রোধে সারা দেশে ‘লকডাউন’ চলাকালে পটুয়াখালী জেলা শহরে রমজান মাসে গরিবের ইফতার আয়োজন করে “পটুয়াখালীবাসী” নামে স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির এই আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে, “পটুয়াখালীবাসী”র আহ্বায়ক মাহমুদুল হাসান রায়হান অভিযোগ করে বলেন , মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ইফতারের আগে সার্কিট হাউজ মোড়ে জেলা আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর তাকে লাঞ্চিত করে। রায়হানের অভিযোগ, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর ও চার-পাঁচটি মোটরসাইকেলে করে তার সহযোগীরা সেখানে আসেন। সার্কিট হাউজের সামনে জেলা আওয়ামী লীগ সভাপতি এসে আমাকে থাপ্পড় মারেন। আমাকে এবং ভলান্টিয়ারদের ভয় দেখিয়ে সরিয়ে দেন সেখান থেকে।তিনি বলেন, প্রথমে তারা এসে বলে- তুই কী হয়ে গেছস? তোকে ফান্ড দেয় কে? তোমরা প্রোগ্রাম করো আমাদের জানাইছ? আমি ইফতারের আয়োজন করি বলে জানালে, তারা আমাকে প্রোগ্রাম করতে নিষেধ করে চলে যায়। তিনি বলেন, এর পাঁচ মিনিট পর তারা আবার ঘুরে আসে। এসে কোনো কথা ছাড়াই মারধর শুরু করে। রায়হান জানান, আজকের ইফতার আয়োজনে টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মৃধার মেয়ে শিল্পী। পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসও তিন দিন এ ইফতার আয়োজনে টাকা দিয়ে সহায়তা করেছেন। আগামীকাল ৫০ জনের ইফতার আয়োজন করার কথা ছিল একজন বীর মুক্তিযোদ্ধার দেওয়া টাকায়।মাহমুদুল হাসান রায়হান পটুয়াখালী সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছেন। চাকরির পাশাপাশি যুক্ত আছেন এ স্বেচ্ছাসেবী সংগঠনে।এদিকে, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর অভিযোগ অস্বীকার করে বলেন, রায়হানের সঙ্গে সাবেক এক শিবির কর্মীর সখ্য রয়েছে। সার্কিট হাউজের সামনে ইফতার আয়োজনে জহিরুল নামের ওই শিবিরকর্মীর সংশ্লিষ্টতার খবর পেয়ে সেখানে যান তিনি। তার ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। রায়হানকে বলেছি- খারাপ ছেলেদের যেন প্রশ্রয় না দেয়।পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, ‘আমি তিন দিন তাদের পাশে ছিলাম। উদ্যোগটা ভালো লেগেছে বলে তাদের পাশে দাঁড়িয়েছি।’ হামলার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই খবর নিচ্ছি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleওপারে ভালো থাকুন আহমেদ মূসা
    Next Article কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    পুর্বশত্রুতার জেরে নর্থ সাউথ গ্রুপের প্রকল্প পরিচালকের উপর সন্ত্রাসী হামলা

    ২৬/০৯/২০২২

    বন্দরে পরকীয়ার জেরে স্ত্রী পুত্রকে যখম

    ০৯/০৯/২০২২

    মাতৃ সেবা জেনারেল হাসপাতালের স্টাফদের উপর সন্ত্রাসী হামলা

    ৩০/০৭/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.