Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে নিজ গৃহ থেকে ৭৫ বছরের বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

    0
    By আড়াইহাজার টাইমস on ০৮/০১/২০২২ ব্রহ্মন্দী ইউনিয়ন

    নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজারে নিজ গৃহ থেকে নুরুন্নাহার নামে (৭৫) বছরের বৃদ্ধা মহিলার ক্ষতবিক্ষত লাশ উদিধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে
    ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার ব্রাহ্মন্দী ইউনয়িনের ছোট বিনাইরচর গ্রামে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত নুরুন্নাহার ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।
    জানাগেছে, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে নুরুন্নাহারের বাড়ীর ভাড়াটিয়া কুলসুম বেগম বাইরে থেকে এসে নুরুন্নাহারের টিনসেড ঘরের গিয়ে তাকে ক্ষত বিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করলে তার আর্তচিৎকারে বাড়ীর লোকজন জড়ো হয়ে বৃদ্ধাকে ক্ষতবিক্ষত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে । উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নুরুন্নাহারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ তাদের জিম্মায় নিয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
    নিহতের ছেলে কবির হোসেন জানান, যে বাড়ী থেকে তার মায়ের লাশ উদ্ধার করা হয় সেটি তাদের নতুন বাড়ী। কাছেই তাদের পুরানো বসত বাড়ী আছে। নুরুন্নাহার বিকেল ৫টা পর্যন্ত তার পুরানো বসত বাড়ীতেই ছিলো কখন বা কি ভাবে তিনি নতুন বাড়ীতে আসেন তা পরিবারের কেউ জানেনা। কে বা কারা তাকে খুন করেছে তা ও তাদের জানা নেই।
    তবে একটি সূত্রে জানায়, সম্পত্তি সংক্রান্ত কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। নিহত নুরুন্নাহার জীবদ্দশায় তার একমাত্র ছেলে কবির হোসেনকে কিছু সম্পত্তি লিখে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার মেয়ে রানু আক্তার বেশ কয়েকবার তাকে মারপিট করে। এ ব্যাপারে থানায় একাধিক বার অভিযোগ ও দেওয়া হয়।

    আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদীর ভগীরথপুরে সুখায়ুর পক্ষ থেকে ২টি অসহায় পরিবার কে ঘর উপহার
    Next Article সোহেল গাজীর নেতৃত্বে মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের নাসিক ১১ নং ওয়ার্ডে গনসংযোগ
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

    ১৬/০৭/২০২৫

    সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ভূয়া ডিবি সদস্য গ্রেফতার

    ২৪/০১/২০২৩

    আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

    ২৩/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.