Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    ৪ (চার) বছরের শিশুকে ধর্ষণের দায়ে ২২ বছরের যুবক গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ২৬/০৭/২০২১ আশেপাশের খবর

    গিয়াস কামাল (সোনারগাঁও) নারায়নগঞ্জ: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে  ৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মোহাম্মদ সাঈদ নামে ২২ বছরের যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।  গ্রেফতার কৃত সাইদ  সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খইরা গ্রামের মৃত মুসকানদার আলীর ছেলে। সেনারগাও উপজেলার প্রতাপের চর এলাকার বসবাস করতো। ৪ বছরের অবুঝ শিশু মিথিলার বাবা (ছদ্মনাম)। একজন চাদেকানী।  ২৩ জুলাই শুক্রবার দুপুরে সবাই যখন জুম্মার নামাজে ব্যস্ত এমন সময় নরপশু  বাসায় কেউ না থাকার সুযোগ নেয়। নরপশু সাঈদ ছোট্ট অবুঝ শিশু মিথিলাকে চকলেট দেওয়ার কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। চকলেট দিয়ে অবুঝ শিশু মিথিলাকে ভুলিয়ে ভালিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছোট শিশুটির আত্ম চিৎকারে বাড়িতে থাকা তার মা এবং প্রতিবেশিরা এসে দরজা বন্ধ দেখে দরজা ধাক্কাধাক্কি শুরু করে। সাঈদ দরজা না খুললে মিথিলার চিৎকারে তাকে বাঁচানোর জন্য তার মা এবং এলাকার লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এলাকার লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সাথে সাথে নরপশু সাঈদ জানালা ভেঙে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আসামিকে আটক করা হয়। সোনারগাঁ থানা পুলিশ আহত মিথিলাকে চিকিৎসার ব্যবস্থা করে চিকিৎসা শেষে তাকে বাবা মার কাছে ফিরিয়ে দেয়।

    সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান; উল্লেখিত বিষয়ে মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে নরপশু আসামি মোহাম্মদ সাইদের বিরুদ্ধে সোনারগাঁ থানার মামলা নং – ৩২ তারিখ – ২৩.০৭.২০২১ ধারা – ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন ২০০৩) ধারা ৯(৪)(খ) রজু করা হয়। ২৫ জুলাই রোববার
    আসামি সাইদকে  গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    তিনি আরে বলেন  আমাদের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের ব্যাপারে খুব বেশি যত্নবান হতে হবে।মেয়ে শিশুদেরকে নিকটাত্মীয় ছাড়া অন্য কারো সঙ্গে বাইরে যেতে দিবেন না। ‌ অন্য কারো বাসায় খেলতে গেলে সঙ্গে কাউকে পাঠান। আপনার শত ব্যস্ততার মধ্যেও শিশুদের যত্ন এবং খেয়াল রাখুন। শিশুরা একটু বড় হওয়ার সাথে সাথে কোনটি করণীয়, কোনটি বর্জনীয়, কার সঙ্গে চলাফেরা করা যাবে, কার সঙ্গে যাবেনা তা তাদেরকে শেখান। মা-বাবাই শিশুদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক শিশুদের এই বিষয়গুলো শেখানোর মধ্যে লজ্জার কিছু নেই বরং এ বিষয়গুলোর শেখার মধ্যে আপনার শিশুর মঙ্গল নিহিত আছে।

    তিনি সকল অভিবাবককে এ বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জনান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleকুকিল প্রাডাকশন হাউস এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা
    Next Article সি: সহ: শিক্ষক আলহাজ্ব নুর মোহাম্মদের মৃত্যুতে আড়াইহাজার সাহিত্য পরিষদের শোক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.