Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    ৩ দিনের বিক্ষোভ হরতালে মৃত্যু ১৩, হেফাজতের দাবি ১৭

    0
    By আড়াইহাজার টাইমস on ২৯/০৩/২০২১ Uncategorized

    আড়াইহাজার টাইমস.কম অনলাইন নিউজ ডেস্ক: স্বাথীনতার  সূবর্ণ র্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতে ইসলামের গত তিন দিনের বিক্ষোভ ও হরতাল কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির দাবি দেশের তিন জেলায় তাদের ১৭ জন নিহত হয়েছে।
    গতকাল ঢাকায় হেফাজতের সংবাদ সম্মেলনে দাবি করা হয়— ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একজন, চট্টগ্রামে চার জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১২ জন নিহত হয়েছেন। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক গতকাল  হরতাল শেষে পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন হেফাজত নেতারা। ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষে নিহত হয় চার জন। এর পরদিন ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় পাঁচ জন। ওই ঘটনায় আহত একজনের আজ মৃত্যু হয়েছে। আর আজ সকাল-সন্ধ্যা হরতালে জেলাটিতে মারা গেছে তিন জন। এ নিয়ে গত তিন দিনে এই ঘটনায় সারাদেশে মারা গেছে ১৩ জন।
    হাটহাজারি, চট্টগ্রাম:
    গত শুক্রবার হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতের নেতা-কর্মীদের সংঘর্ষে চার জন নিহত হন। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে হাটহাজারীতে সংঘর্ষের পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
    সেদিনের ঘটনা সম্পর্কে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দুপুরে জুমার নামাজের পর মোদিবিরোধী মিছিলটি থানার সামনে যাওয়ার পর পুলিশ গুলি চালায়।’
    নিহতরা হলেন— হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম, মেহরাজ, মো. জামিল এবং আবদুল্লাহ নামের একজন

    হেফাজতের বিক্ষোভ ও হরতালঃ তিন দিনে নিহত ১৩ ।

    পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ৬
    শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে চার জন নিহত হন। এ ছাড়া শহরের কান্দিরপাড়া এলাকায় ছাত্রলীগ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ এক শিক্ষার্থী হাসপাতালে মারা যায়। পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজন আজ মারা যান।
    নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হারিয়া গ্রামের ওয়ার্কশপ শ্রমিক জোহর আলম, মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের সুজন মিয়া, বুধল ইউনিয়নের কাউসার মিয়া, সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্রমিক বাদল মিয়া, জুবায়ের ও নুরুল আমিন (২২)।
    কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর গ্রামে শনিবার বিকেলে পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘হাসপাতালে আনার আগেই তিন জন মারা যান। বাকী দুজন হাসপাতালে মারা গেছেন। তারা গুলিবিদ্ধ ছিলেন।’
    স্থানীয়দের কাছে জানা যায়, সদর উপজেলার বুধল ইউনিয়ন থেকে হেফাজতে ইসলাম একটি মিছিল বের করে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পৌঁছলে পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চারদিক থেকে ঘেরাও করেন। পরে বিজিবি ও পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় বলে জানা যায়।
    ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩:
    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রোববার হরতালের সময় হাইওয়ে থানায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই জন মারা যান। এ ছাড়া জেলা শহরের পীরবাড়ি এলাকায় পুলিশ লাইনে হেফাজতের নেতা-কর্মীদের হামলার পর সেখানে গুলিবিদ্ধ আরেকজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।
    ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম গুলিবিদ্ধ তিন জনের মৃত্যু হয়েছে।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা করেন হেফাজতে ইসলামের সমর্থকেরা। তারা থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালান।
    এই ঘটনায় নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের হাদিস মিয়া ও উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের আল আমীন।
    অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় পুলিশ লাইনে হেফাজতের নেতা-কর্মীরা হামলা করলে গুলির ঘটনা ঘটে। সেখানে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায় যিনি পরে হাসপাতালে মারা যান। তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সুত্র: The Daily Star.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া, এক জন গুলিবিদ্ধ
    Next Article রূপগঞ্জে ১৫ গ্রামের বাসিন্দারা পলিথিনে তৈরী কম্প্রেসার দিয়ে ব্যাবহার করছেন গ্যাস
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.