Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    সোনারগাঁ প্রেস ক্লাবে চালের টিন কেটে দুর্ধর্ষ চুরি

    0
    By আড়াইহাজার টাইমস on ২২/১১/২০২২ আশেপাশের খবর

    টাইমস রিপোর্ট: সোনারগাঁ প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । গতকাল মঙ্গলবার আনুমানিক ভোর রাতে একটি সংঘবদ্ধ চোরের দল প্রেস ক্লাবের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র, ৭৫ হাজার টাকা ও সাংবাদিকদের ব্যবহৃত কম্পিউটার চুরি করে নিয়ে যায়।

    মঙ্গলবার সকালে সাংবাদিকরা এসে দেখেন ক্লাবের টিনের চাল কাটা এবং আসবাবপত্র এলোমেলো। পরে চুরির বিষয়টি চোখে পড়ে।

    এ ব্যাপারে সোনারগাঁও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

    এ বিষয়ে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন শেষে রাত দশটার দিকে প্রেস ক্লাব বন্ধ করে বাসায় চলে যায়। পরে ভোর রাতে এ চুরি সংগঠিত হয়। চুরির ধরন দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত চুরি।এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

    খবর পেয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর সাবেক সদস্য এডভোকেট নুরজাহান বেগম, সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম ও সেকেন্ড অফিসার ইমরান হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, উপজেলা পরিষদ চত্বরের মধ্যে অবস্থিত প্রেস ক্লাবে এ চুরি সংগঠিত হয়েছে। এটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।

    সুত্র: সোনারগাঁ টুডে পেজ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক ৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
    Next Article ১নং রেলগেটে সদর থানার রাইটার রুহুলের ছত্রছায়ায় সেলিমের অবৈধ প্রতিষ্ঠান নির্মাণ
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.