Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    সোনারগাঁয়ে অস্ত্র গুলি ও ফেনসিডিলসহ পুলিশের এসআই আটক

    0
    By আড়াইহাজার টাইমস on ২৩/০৩/২০২১ আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার পৌরসভা

    গিয়াস কামাল :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব়্যাবের হাতে অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন৷ সোমবার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া আষাড়িয়ার চর এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়৷ র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন৷

    আটককৃতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক কায়কোবাদ পাঠান (৩০) তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)। কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। এর আগে একই জেলার সিদ্ধিরগঞ্জেও কর্মরত ছিলেন তিনি৷

    ব়্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশির সময় একটি সাদা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়৷ মাইক্রোবাসে দু’টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি, দু’টি হ্যান্ডকাফ ও ২৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়৷ এ ঘটনায় তিনজনকে আটক করে ব়্যাব৷ জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকদের একজন পুলিশের এসআই৷

    র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গাড়িটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে৷

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের পক্ষ থেকে তিনজনকে হস্তান্তর করা হয়েছে৷ আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজার-জাংগালিয়া সড়কের সংস্কার কাজের পুন:উদ্ধোধন
    Next Article অস্র মাদক সহ গ্রেফতার এস আই বরখাস্ত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে চালকের হাতপা মুখ বেধেঁ মিশুক অটো ছিনতাই

    ২১/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.