Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জে শিশু নাতনি ধর্ষণের পর হত্যা, নানা গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ২৪/১০/২০২১ আশেপাশের খবর

    মোঃশাহিন, রূপগঞ্জ প্রতিনিধি ঃ
    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও মধুখালী গ্রামের সেলিম মিয়ার ছোট মেয়ে সামিয়া আক্তারকে (৯)। ২৩ অক্টোবর শনিবার ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তার চাচাতো নানা মোশারফ মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

    পরে সামিয়ার মা পারুল বেগম বাদী হয়ে চাচাতো নানা মোশারফ মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মোশারফ মিয়া কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

    রূপগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত ২২ অক্টোবর শুক্রবার সকালে অভিযুক্ত মোশারফ মিয়া তার ভাতিজি পারুল বেগমের মধুখালী গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। কিছুক্ষণপর বিস্কুট কিনে দেয়ার কথা বলে সামিয়াকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় চাচাতো নানা মোশারফ মিয়া। পরে সামিয়া ও তার নানা মোশারফ মিয়া বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় তাদেরকে খোজাঁখোঁজি করে না পেয়ে পুলিশে খরব দেয় সামিয়ার মা পারুল বেগম।

    এদিকে সামিয়াকে ধর্ষণের পর তার মরদেহ গুম করার উদ্দেশ্যে গতকাল ২৩ অক্টোবর শনিবার সকালে পার্শ্ববর্তী গুতিয়াব এলাকায় ঘুরাঘুরির সময় এলাকাবাসী মোশারফকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মোশারফের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প¦ার্শবর্তী সুরিয়াবো কবরস্থানের অদূরের কাঁশবন থেকে সামিয়ার নগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। সামিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে।

    রূপগঞ্জ থানার ওসি এ.এফ.এম সায়েদ হোসেন বলেন, ন্যাক্কারজনক এঘটনার প্রধান আসামি মোশারফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। উদ্ধারকৃত মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদী পৌরসভার মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
    Next Article উপজেলা নির্বাচন অফিসের গেটের তালা ভেঙ্গে ডিএসএলআর ক্যামেরা চুরি
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.