Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ নারী গুলিবিদ্ধ সহ আহত ৮

    0
    By আড়াইহাজার টাইমস on ১৩/১১/২০২১ আশেপাশের খবর

    বিষেশ প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংঘর্ষে শুকারবার ১২ নভেম্বর বিকেলে লিপি আক্তার (৩২) নামে এক নারী বুকে গুলিবিদ্ধ সহ ৮জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ লিপি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি জোছনা আক্তারের কন্যা । গুলিবর্ষণের অভিযোগে নাছির উদ্দিন ৩২) নামের এক যুবককে আটক করে র‌্যাব। গ্রেফতারকৃত নাসির উদ্দিনের বাড়ি ফরিদপুর জেলায়। নাওড়া গ্রামের আওয়ামীলীগ সমর্থক আহত নূরে আলম (৩২), রাজু আহমেদ (২২), ওয়াসিম (৩৬), জয়নাল আবেদিন (২৮) কে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
    কায়েতপাড়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি জোছনা আক্তার বলেন, ১১ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলী নৌকা প্রতীকে জয়লাভ করেন। নাওড়া গ্রামের বাসিন্দা বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের ছোটভাই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের আনারস প্রতীকে ৬৫৮ ভোটে পরাজিত হয়। এরপর থেকে নাওড়া এলাকার সন্ত্রাসীরা আওয়ামীলীগের সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। গতকাল ১২ নভেম্বর শুক্রবার বিজয়ী চেয়ারম্যানের প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে ২/৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণ হয়।
    রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার আবির হোসেন, র‌্যাব ও বিজিবির কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
    রূপগঞ্জ উপজলে নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, গুলিবর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনরসিংদীর আমদিয়া থেকে বিপুল পরিমান বৈঠা উদ্ধার, জনমনে আতংক
    Next Article শীলমান্দীতে সাধারন মানুষের জন্য গরম পানির প্রজেক্ট চালু করলেন আলী হোসেন
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.