Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

    0
    By আড়াইহাজার টাইমস on ৩১/০৫/২০২১ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ ইং অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

    বাজেট ঘোষণা করেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজার ৪ শত ৪৪ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৭ লক্ষ ৯১ হাজার ৪২ টাকা। উদ্বৃত্ত তহবিল ৬ লক্ষ ৩৭ হাজার ৪০২ টাকা। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য , রাস্তা , কৃষি ও দুর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান।

    মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব আলতাফ হোসেনের সঞ্চালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন মেহেড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম খান, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, মোঃ মকবুল হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ হারিছ মিয়া, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম অভিসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা ,কর্মচারী ও স্থানীয় সকল শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু
    Next Article বিদ্যালয় একাডেমিক ভবন উদ্ধোধন করলেন এমপি বাবু
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.