Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির ১ম সভা অনুষ্ঠিত

    0
    By আড়াইহাজার টাইমস on ০৭/০৬/২০২২ Uncategorized

    স্টাফ রিপোর্টারঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির ১ম সভা উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    (৬ জুন) সোমবার দুপুর ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেন, ‘নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। স্কুলের আরো উন্নয়ন হবে আশা করেই সাদেক আলী সাহেবকে সভাপতি বানানো হয়েছে। কমিটির সকলে আন্তরিক হলে এবং সবাই যদি সুপরামর্শ দেয় তাহলে অবশ্যই স্কুলের উন্নয়ন অব্যাহত থাকবে। এই কমিটি অত্র স্কুলের সাথে সম্পৃক্ত সকলের দীর্ঘদিনের কাঙ্খিত একটি কমিটি। এই কমিটি সকলের আকাঙ্খা পূরণে সচেষ্ট থাকবে বলে আমাদের প্রত্যাশা। আমি চেয়ারম্যান হিসেবে ম্যানেজিং কমিটিকে সর্বাত্মক সহায়তা করবো ইনশাআল্লাহ’।

    অত্র স্কুলের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি সাদেক আলী তিনি উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, ‘স্কুলের সার্বিক উন্নয়নে আমরা কাজ করতে চাই। আমি সকলের সুপরামর্শ নিয়ে কাজ করবো। চেয়ারম্যান মাকসুদ হোসেন সাহেব আমাদের সাথে থাকলে উন্নয়ন অবশ্যই হবে। শিক্ষকদের আন্তরিকতা চাই। শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হবে ও তাদেরকে ভালো চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে’।

    অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম মোতালিবের সার্বিক আয়োজনে ও বিল্লাল হোসেন জনির সঞ্চালনায় অত্র স্কুলের এডহক কমিটির সাবেক সভাপতি প্রফেসর শওকত আকবর, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান মাস্টার, সমাজসেবক আব্দুল আউয়াল, রিয়াজুল হক, ডাঃ রেজাউল হক, মুছাপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মনির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ডের মেম্বার মনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার খোদেজা পারভীন, সংরক্ষিত মহিলা মেম্বার লাভলী আক্তার, ধামগড় ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান, নবগঠিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মঞ্জুর হোসেন, শরীফ হোসেন, মোঃ শাহীন, নাসির উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নীলা আক্তার, সমাজসেবক মহিউদ্দিন মহিন মাতবর, ইকবাল হোসেন, তাওলাদ হোসেন, শফিকুল ইসলাম, মোঃ হাসান মাস্টার, আঃ মান্নান ভেন্ডার, আনিসুর রহমান, আতাউল্লাহ, খবির হোসেন সহ অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleঢাকার রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ‘ডেভিলস ব্রেথ’
    Next Article বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাসেল ও সম্পাদক শরীফুল
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.