Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীর মেহেরপাড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বালু ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার এক

    0
    By আড়াইহাজার টাইমস on ২২/০৫/২০২২ আশেপাশের খবর

    মাধবদী(নরসিংদী) প্রতিনিধি: সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নয়ন মিয়া (৩৫) নামে এক ইট-বালু ব্যবসায়ী নিহত হয়েছে।
    গতকাল বুধবার (১৮ মে) রাত নয়টার দিকে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায় নিহত নয়ন মিয়া মেহেরপাড়া এলাকার চৌয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
    নিহতের আত্বীয় স্বজন ও পুলিশ জানায়, বিগত কয়েকমাস ধরেই ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে অনৈতিক চাঁদা দাবি করে আসছিল একই এলাকার মাহফুজ ও তার দলবল। চাঁদা না দেওয়ায় নয়ন মিয়াকে একাধিকবার মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরমধ্যে গত বুধবার সন্ধ্যায় নয়ন মিয়া তার ইট-বালুর টাকা নিয়ে দোকানে ঢুকলে মাহফুজ ও তার দলবল পেছন থেকে আক্রমণ করে পিঠে ছুরি দিয়ে আঘাত করে দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নয়ন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, এই ঘটনার মূল হোতা মাহফুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারের নতুন ওসি আজিজুল হক হাওলাদার
    Next Article নরসিংদীতে প্রশংসনীয় কাজের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.