Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে স-মিলে ভয়াবহ অগ্নিকান্ডে মূল্যবান কাঠ ও তৈরি আসবার পত্র পুড়ে ছাই

    0
    By আড়াইহাজার টাইমস on ২৮/০৭/২০২২ আশেপাশের খবর

    মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়নের নরসিংদী মদনপুর রোড়ে কোতয়ালিরচর নিউ বাবা ভান্ডারী স মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শিরা জানায় গৌবিন্দ সূত্রধর এর মালিকানাধীন নিউ বাবা ভান্ডারী স-মিলে ২৭জুলাই বিকেল ৪টায় মিলে কর্মরত শ্রমিকরা কাঠ সিজনিং রুমের ভেতর থেকে ধোয়া বের হতে দেখতে পায়। এসময় তারা পাশেই অবস্থিত মাধবদী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে ফায়ার কর্মী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে গৌবিন্দ সূত্রধরের মালিকানাধীন নিউ বাবা ভান্ডারী স’মিলের প্রায় ১৫লক্ষ টাকা ক্ষতি সাধন হয়। স’মিলের মালিক গৌবিন্দ সূত্রধর জানান, কাঠ সিজনিং রুম থেকে আগুনের সূত্রপাত। মিলের শ্রমিক ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। ধারনা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে আমার ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে মাধবদী ফায়ার ষ্টেশন অফিসার মোঃ মাজহারুল ইসলাম জানায়, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌছে দুটি ইউনিটের মাধ্যমে ৩০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কাঠের স’মিল হওয়ায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ১ঘন্টা সময় লাগে। তবে তদন্তের মাধ্যমে বলা যাবে আগুনের সূত্রপাত কোথায় থেকে। এ ব্যাপারে মাধবদী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে ১ রাতে ২ স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পৃথক পৃথক মামলা
    Next Article আড়াইহাজারে ডাকাত দলের হামলায় গুরুতর আহত ২, ১ জনের অবস্থা আশংকাজনক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.