Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    0
    By আড়াইহাজার টাইমস on ২৯/১০/২০২২ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম নরসিংদীর মাধবদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও মাধবদীতে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হয়।
    সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।
    শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে মাধবদী থানার আয়োজনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের মাঠ থেকে র্র্যালি বের হয়ে মাধবদী পৌরসভা, বড় মসজিদ রোড, চাউলপট্টি রোড, স্কুল মার্কেট রোড হয়ে আবারো মাধবদী পৌরসভায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রা শেষে মাধবদী পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
    বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটি মাধবদী থানা শাখার সভাপতি মোক্তাদিন ডাইং এর এম,ডি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূঁইয়া, মাধবদী প্রেসক্লাবের সাধরন সম্পাদক মোঃ হোসেন আলী পুলিশিং কমিটির সাধারন সম্পাদক বেনজির আহমেদ, পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, আমদিয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান আব্দুল্লা ইবনে রহিজ মিঠু, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, মহিষাশুড়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান ডা: এনামুল হক শাহীন, কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিনা আক্তার, মাধবদী থানার ওসি(তদন্ত) তারিকুল ইসলাম, ওসি(অপারেশন) মোঃ জসিম প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবিনামূল্যে চক্ষু সেবা প্রদান করলেন যুব সংহতি বন্দর থানা সভাপতি ফারুক হোসেন
    Next Article মোতাহার উদ্দিন সভাপতি আশাবুদ্দিন ফকির সাধারণসম্পাদক উচিৎপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.