Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দন্দ্ব, সংঘর্ষে আহত ১০

    0
    By আড়াইহাজার টাইমস on ১৭/০৭/২০২২ আড়াইহাজার পৌরসভা

    রূপক ছবি

    নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজারে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছ। আড়াইহাজার পৌরসভার লাখুপুরা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    এলাকাবাসী সুত্রে জানা যায় আড়াইহাজার পৌরসভাধীন লাখুপুরা গ্রামে শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি নিযুক্ত করার বিষয় নিয়ে বর্তমান সভাপতি আবুল খায়ের সিকদার এবং প্রস্তাবিত নতুন সভাপতি প্রার্থী রফিকুল সিকদারের লোকজানের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটে। লাখুপুরা জামে মসজিদের বর্তমান সভাপতি আবুল খায়ের সিকদারকে কোন প্রকার দোষ ছাড়াই বাদ দিয়ে আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এবং ওই গ্রামের বাসিন্দা নুরুল হক সিকদারের একক মতে তার চাচাতো ভাই রফিকুল সিকদারকে সভাপতি করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
    সংঘর্ষে জুয়েল (৩৫) মাসুম (২৮) মাহিম (১৮) হেলেনা (৩৫) সোহরাব (৫০) লিখন (২২) পিয়াস (২৭) সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

    আড়াইহাজার থানার ওসি আজিজুল জক হাওলাদার জানান, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন পক্ষ কোন লিখিত অভিযোগ দেননি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleজাল ভিসায় বিদেশ পাঠানোর পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নারী সহ আহত -৫
    Next Article চাষকৃত মাছকে রঙ লাগিয়ে দেশি মাছ বলে বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে চালকের হাতপা মুখ বেধেঁ মিশুক অটো ছিনতাই

    ২১/০১/২০২৩

    আড়াইহাজারে ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ীর মৃত্যু নিয়ে রহস্য

    ২৯/১২/২০২২

    আড়াইহাজারে পরিবারের সাথে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

    ২৯/১১/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.