Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    ভোটাধিকার প্রদানে প্রশাসনের সহযোগীতা চেয়ে নরসিংদীতে চরদিঘলদী ইউনিয়ন এর সাধারণ মানুষের মানববন্ধন

    0
    By আড়াইহাজার টাইমস on ০৮/১১/২০২১ আশেপাশের খবর

    মাধবদী সংবাদ দাতা:নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আসন্ন চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেরকে নির্বাচনী এলাকার সহাবস্থান নিশ্চিত করে অস্থায়ী বিজিবি ও পুলিশ ক্যাম্প স্থাপন করা এবং টেঁটা সন্ত্রাসী দেলোয়ার ও বিগত নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী যুবদল সভাপতি ইউনুস এর নেতৃত্বে নির্বাচনী এলাকাছাড়া করা ১২০০ আওয়ামীলীগের নেতা কর্মিদের পরিবারের প্রায় ৬০০০ ভোটারের ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও নির্বাচনী এলাকায় বহিরাগত প্রবেশ নিষিদ্ধকরনের ব্যবস্থা গ্রহণ সহ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর জন্য গত ০৭ নভেম্বর রবিবার নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়ন এর নৌকা মার্কার বর্তমান চেয়ারম্যান আবু মনসুর সহ আরো ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগ সমর্থিত ১২ জন মহিলা ও পুরুষ মেম্বার পদপ্রার্থী। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়ে নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা, নরসিংদী সদর-১ এর মাননীয় সংসদ সদস্য, নরসিংদী জেলা প্রশাসক, নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা, সহ সরকারের ভিবিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় চরদিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল ও আমির হোসেন বলেন আমরা দেলোয়ার এবং বিএনপির লোকজন নিয়ে গড়া দেলোয়ার বাহিনী ও যুবদল সভাপতি ইউনুস এর অত্যাচারে অতিষ্ঠ এবং ঘরবাড়ি ছাড়া। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা এলাকার বাহিরে মানবেতর জীবনযাপন করিতেছি। আমাদের সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আমরা এই অত্যাচার জুলুম হতে মুক্তি চাই। আমরা আমাদের ভোটের অধিকার চাই, নিশ্চিন্তে ভোটপ্রদান করতে পারার নিশ্চয়তা চাই, আমাদের এলাকায় প্রবেশের অনুমতি চাই, আমাদের ঘরবাড়ি লোকজন সকলের উপর যে বর্বরচিত নির্যাতন হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।
    পরিশেষে সকলে ভোটাধিকার প্রদানের নিশ্চয়তা ও এলাকায় প্রবেশের অনুমতি চেয়ে নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে অবস্হান করে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমেহেরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
    Next Article আমদিয়া ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিলে মিঠু সমর্থকদের হামলা ও ভাংচুর
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.