Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ১ জনের গলায় ফাঁস, অন্যজন কীটনাশক খেয়ে দুই গৃহবধূর আত্মহত্যা

    0
    By আড়াইহাজার টাইমস on ৩১/০৮/২০২২ আড়াইহাজার উপজেলা

    আড়াইহাজার টাইমস রিপোর্ট: আড়াইহাজারে পৃথক স্থানে ২ গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন গলায় ফাঁস লাগিয়ে অপর জন কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনা গুলো ঘটেছে যথাক্রমে উপজেলার আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া গ্রামে ও বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামে মঙ্গলবার ( ৩০ আগষ্ট) দিবাগত রাতে। নিহত একজনের নাম সানি আক্তার (২২) ও অপরজন আকলিমা (৩০)।

    নিহত সানি আক্তারের পিতা উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ছানাউল্লাহ জানান, তার মেয়েকে গত দুই বছর আগে ঝাউগড়া গ্রামের সেলিমের ছেলে ইমনের সাথে বিয়ে দেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল এবং সানি আক্তার ৫ মাসের অন্ত:স্বত্বা ছিলেন। তিনি বুধবার সকালে সংবাদ পান যে তার মেয়ে সানি আক্তার স্বামীর সাথে অভিমান করে স্বামীর বাড়ীতে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত ও মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহতের পিতা জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমন পলাতক রয়েছেন। তার দাবী সানি আক্তারকে তার স্বামী ইমন হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন।

    অপর দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামের মজিবর ওরফে মজির স্ত্রী আকলিমা আক্তার (৩০) মঙ্গলবার ( ৩০ আগষ্ট) সকালে দাম্পত্য কলহের জের ধরে কীটনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি একই গ্রামের বছিরউদ্দিনের মেয়ে। নিহতের নিকট আত্মীয় ওই গ্রামের হান্নান মেম্বার জানান, তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার ঢামেক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

    আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারে বলেন, ময়না তদন্তের রিপোটর্রে উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleসারের কৃত্রিম সংকট ও কারসাজি রোধে সারা দেশে সারের ৩৮৩ ডিলার-ব্যবসায়ীকে ৫৭ লাখ টাকা জরিমানা
    Next Article মাধবদীর চরভাসানিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ হারুন মেম্বার গংদের বিরুদ্ধে
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.