Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে লেগুনার সাথে বালুবাহী ট্রাকের মুখােমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত, আহত ১১

    0
    By আড়াইহাজার টাইমস on ১২/০১/২০২২ ব্রহ্মন্দী ইউনিয়ন

    নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজারে ভুলতা বিশনন্দী আঞ্চলিক সড়কে শ্রমিক বাহী লেগুনার সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত ,আহত অন্তত ১১ জন। মঙ্গলবার (১১জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)। এরা ২জনই বিনাইরচর এলাকায় অবস্থিত ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক। আহত হয়েছেন আরো ১১ জন নারী-পুরুষ। আহতদের মধ্যে আরো ৬ জনের অবস্থা আশংকা জানক থাকায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    পুলিশ ও এলাকাবাসী জানায়, মিলের শ্রমিকবাহী লেগুনা গাড়ি দিয়ে শ্রমিকরা রাত ১০টায় ডিউটিতে যাচ্ছিল। তাদেরকে বহনকারী লেগুনাটি ছোট বিনাইরচর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। আহতদের বেশীর ভাগের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। দূর্ঘটনায় শ্রমিকবাহী লেগুনা গাড়ি টি দুমড়ে মুচড়ে যায়।
    আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতক ড্রাম ট্রাক ও লেগুনা গাড়ি দুটোই থানা পুলিশ আটক করেছে। নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleডিকেএমসি হাসপাতালে পিঠা উৎসব অনুষ্ঠিত
    Next Article আজ থেকে কার্যকর হচ্ছে নতুন ১১ বিধিনিষেধ
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

    ১৬/০৭/২০২৫

    সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ভূয়া ডিবি সদস্য গ্রেফতার

    ২৪/০১/২০২৩

    আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

    ২৩/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.