Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে প্রেমিকাকে হত্যার অভিযোগ, প্রেমিক আটক

    0
    By আড়াইহাজার টাইমস on ১৮/০১/২০২২ Uncategorized, খাগকান্দা ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে প্রেমিকাকে হত্যার অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। নিহত সাথী আক্তারের মা নাসিমা বেগমের মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রেমিক হৃদয়কে আটক করা হয়।
    নিহত সাথী আক্তার উপজেলার খাগকান্দা ইউনিয়নের, খাগকান্দা নয়াপাড়া গ্রামের ইয়াজুল হকের কন্যা। সে স্থানীয় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

    নিহতের মা নাসিমা বেগম জানান, তার মেয়ে সাথী আক্তার (১৫)। এর সাথে  পাশের বাড়ীর কমু শেখের বখাটে ছেলে হৃদয়ের সঙ্গে । গত দুই বছর যাবত তার প্রেম ছিল। ১৭ জানুয়ারী  বিকাল ৫:৩০ মি:-৬;৩০মি: এ সময়ের মধ্যে  সাথী আক্তার প্রেমিক হৃদয়ের  বাড়ীতে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক হৃদয় ও তার পরিবারের লোকজন সাথী আক্তারকে  জোর পূর্বক বিষাক্ত দ্রব্য (কেড়ির বড়ি) খাওয়ায়। এ সংবাদ পেয়ে সাথী আক্তারের বাড়ীর লোকজন তাকে আহত অবস্থায় প্রেমিকের বাড়ী থেকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে কর্তব্য রত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা যাওয়ার পথে মাতুয়াইল পৌছিলে সাথী আক্তার মারা যায়।

    আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এ ব্যাপারে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল  মর্গে প্রেরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleসোনাঁরগায়ে মাদক উদ্ধারের পর ফেরার পথে দুর্ঘটনায় ২ এস আই নিহত
    Next Article গোপালদী বাজারে ভয়াবহ অগ্নীকান্ড ব্যাপক ক্ষয়-ক্ষতি
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.