Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় অন্তত ৩০ জন আহত

    0
    By আড়াইহাজার টাইমস on ২৭/১২/২০২১ আড়াইহাজার উপজেলা

    নিজস্ব প্রতিবেদক :২৭ আগষ্ট (সোমবার) নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪র্থ ধাপের ইউপি নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় কমপক্ষে ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মেম্বার পদে বিজয়ী ও পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে। ফতেপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মাসকুর রহমান জানান ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নির্বাচনে ফুটল প্রতিকে বিজয়ী সিরাজুল ইসলামের সমর্থক মোস্তফার নেতৃত্ব সোমবার সকালে দেশীয় অস্ত্র সহ পরাজিত প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালিয়ে ঐ এলাকার সোবহান মিয়া এরশাদ উল্লাহ সহ কয়েকজনের বাড়ীঘর ভাংচুর করে। হামলায় মহিলা সহ কমপক্ষে ১০ জন কে কুপিয়ে আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আকলিমা আক্তার, জাহানারা আক্তার, জুনায়েদ আরেফিন ,ইয়াছিন, হান্নান সহ আরো কয়েকজন।

    অন্যদিকে উচিৎপুরা ইউনিয়নের আতাদী বাজারে পরাজিত প্রার্থী মোহাম্মদ আলীর চাচা কাশেম, ভাতিজা সবুজ সহ কয়েকজন মিলে বিজয়ী প্রার্থী আলামিনের সমর্থক ফজলুল হকের ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে পিটিয়ে আহত করে লুটপাট চালায় এসময় ফজলুল হক, হারুন রশিদ, এমরান, আজিজুল,আরিফা, কারিনা ইসমাইল,এমদাদ,কামাল ,রোকসেনাসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে কারিনা টেটা বিদ্ধ হয়। পরে এই ঘটনার জের ধরে এলাকাবাসী কাশেমের বাড়িতে হামলা চালিয়ে তার বাড়িঘর ভাংচুর করে। এসময় কাশেম সবুজ সহ কয়েকজন আহত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহিংসতার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নির্বাচনী সহিংসতায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিত্সাধীন আছে বাকিরা অন্যান্য প্রাইভেট হাসপাতালে ও ঢাকায় চিকিৎসাধী আছে।

    রোববার আড়াইহাজার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ই্উনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এবং একটিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী লাভ করে।
    সংঘর্ষে এরাতো বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
    Next Article আড়াইহাজারে স্কুল ছাত্র ছাত্রীদের Covid-19 এর টিকা প্রদান কার্যক্রম শুরু
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.