Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত

    0
    By আড়াইহাজার টাইমস on ২৩/০২/২০২২ মাহমুদপুর ইউনিয়ন

    আড়াইহাজার  প্রতিনিধি:- আড়াইহাজারে পুর্বশত্রুতার জেরে দুই পক্ষের  সংঘর্ষে  অন্তত ২৫ জন আহত হয়েছে।  উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে  । পরে  পুলিশ এসে  পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে।

    এলাকাবাসি জানায়, ওই গ্রামের শিকারী বাড়ীর মনির শিকারী এবং দেওয়ানবাড়ীর জয়নাল দেওয়ানের মধ্যে পুর্ব শত্রুতাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এ সংর্ঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে মনির শিকারী এবং জয়নাল দেওয়ানের পুর্ব শত্রুতা মিমাংসার জন্য একটি বৈঠক হওয়ার কথা। এ বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই ওই এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছিল। সন্ধায় জয়নাল দেওয়ান ওই বৈঠক বয়কট করে দেওয়ান বাড়ীর জয়নাল,আলমগীর,ইয়াকুব,লেয়াকত আলী, রিপন লোকজন জড়ো করে রাত ৮ টার দিকে মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির শিকারীর বাড়ীতে হামলা চালায়। এ হামলার খবর মনির শিকারীর লোকজন জানার পর উভয় পক্ষের লোকজন লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়া পরষ্পরের উপর হামলা করে। এ ঘটনায় মনির শিকারীর বাড়ী ঘর ভাংচুর করে জয়নালের লোকজন। এর পর শুরু হয় থেমে থেমে সংঘর্ষ ইট পাটকেল নিক্ষেপ। এ সময় জয়নাল দেওয়ানের লোকজন ককটেল বিষ্ফোরণ ঘটাইয়া এলাকায় আতংক সৃষ্টি করে। চার ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলা কালে অন্তত ২৫ জন আহত হয়  । আহতরা হচ্ছে, সেলিম, মিনারা, ইয়াছিন,এমদাদুল, হযরত আলী, ছালাম, আরজু, বিল্লাল, জজ মিয়া, ইয়াছিন, শাহ আলম, জামির, সোহেল, আরমান, আলী, জরিনা, হাছেন, জয়নাল, অলিউল্লাহ, আফছান ও খোকন প্রমুখ। এদের মধ্যে ৪ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

    আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ  আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleশহীদ দিবসে আলোর সন্ধানীর রক্তের গ্রুপ নির্ণয়, কোররআন খতম ও দোয়া মাহফিল
    Next Article একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদানের কর্মসুচী ঘোষনা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে সিমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষর হামলায় নিহত ১

    ০৮/০১/২০২৩

    আড়াইহাজরের সাংসদ নজরুল ইসলাম বাবু (এমপি)র সাথে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামালীগের নবনির্বাচিত কমিটির নেতৃবন্দের শুভেচ্ছা বিনিময়

    ১১/১২/২০২২

    আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফর আলী ভূঁইয়া সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন পু:ন নির্বাচত

    ০৫/১২/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.