Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেফতার ৫

    0
    By আড়াইহাজার টাইমস on ০১/০৮/২০২১ সাতগ্রাম ইউনিয়ন

    আড়াইহাজার প্রদিনিধ : ডিবি পরিচয়ে এক মহিলার কাছে চাঁদাবাজির সময় ভুয়া ডিবির  মহিলা সহ ৫ জনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার পাল্লা এলাকায়। তাদেরকে চাঁদাবাজীর মামলা দিয়ে রোববার কোর্টে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে সোহেল নামে একজন মীরপুর জোনের পুলিশের এম এল এস এস রয়েছে।

    আটককৃত ৫ জন হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাট্টা বড়বাড়ী এলাকার শাহজাহানের ছেলে সোহেল রানা (৩৩), গোপালগঞ্জের কাশিয়ানী থানার নোয়াপাড়া মোল্লাবাড়ী এলাকার রমজান আলী মোল্লার ছেলে রাজু মোল্লা ওরফে সুজন (৩৪), ও তার স্ত্রী মনি ইসলাম (৩৩), মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আলমপুর উত্তরপাড়া এলাকার ওমর আলীর পুত্র শাহাদাত হোসেন সুমন (৩২), ঢাকার দক্ষিণখান এলাকার আতাউর রহমান বকুলের স্ত্রী তামান্না আক্তার (২৯) । তাদের সঙ্গে থাকা আতাউর রহমান বকুল নামে আরো একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

    পুলিশ জানায়, এরা যথাক্রমে ঢাকা মেট্রো গ ৩৪-০১৭১ এবং ঢাকা মেট্রো ঘ ১৮-৫২০১ এ দুইটি প্রাইভেট কার যোগে উক্ত ৬ ব্যাক্তি সন্ধ্যা ৬টার দিকে পাল্লা গ্রামের প্রবাসী আল আমিনের স্ত্রী রেখা আক্তারকে তার বাড়ীতে এসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে গ্রেফতারের হুমকী দিয়ে নগদ চার লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় সোহেল নামে একজন পুলিশের পোষাক পরিহিত ছবি সহ কার্ড প্রদর্শণ করে। গৃহকর্তৃ রেখা আক্তার চাঁদা দিতে অস্বীকার করায় তারা তাকে মারধর করে। এ সময় রেখার ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে তাদেরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রেখা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় ৬জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেছেন।

    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আসামীদের ৫ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। পলাতক আনসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleসাবেক ছাত্রলীগ নেতা জায়েদুর রহমান ভুইয়াার ৫ম মৃত্যু বার্ষিকী পালিত
    Next Article আড়াইহাজারে জাতীয় শোকদিবসের কর্মসূচীর শুরুতে দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরন করেন নজরুল ইসলাম বাবু
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে বাস ও পিকআপের মুখামুখি সংঘর্ষে নিহত ১

    ১৯/০১/২০২৩

    আড়াইহাজারে স্কুল ছাত্রী অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী ৫ম দিনে র‌্যাব ১১ হাতে অপহৃতাউদ্ধার আসামী গ্রেফতার

    ১৫/১১/২০২২

    আড়াইহাজারে বাস-লেগুনার মুখোমুখী সংঘর্ষে চালক সহ নিহত ২

    ২৮/১০/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.