Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া,মিলাদ ও খাবার বিতরণ

    0
    By আড়াইহাজার টাইমস on ১৫/০৮/২০২১ আড়াইহাজার উপজেলা

    আড়াইহাজার প্রতিনিধি:
    আড়াইহাজার উপজেলায় ১৫ আগষ্ট (রোববার) সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা মিলাদ ,দোয়া খাবার বিতরনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস । উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করেন।
    সকাল ৮ টায় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) শাখী সেপ, আওয়ামীলীগ সাধারন সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান মোল্লা , আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদার সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
    এছাড়া বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধা নিবেদন তরা হয়।
    পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অসহায় গরীব ও দুঃস্থ লোকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।এছাড়াও উপজেলার ২ টি পৌরসভা, ১০ টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন ও দেশাত্ববোধক গান প্রচার, রান্না করা খাবার বিতরন দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস শোক দিবস পালিত হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনরসিংদীর মাধবদীতে অন্ধ হাফেজের ঘর নির্মাণে বাঁধা ও চাঁদাবাজির অভিযোগ
    Next Article মাধবদীর কাঠালিয়ায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.