Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিল শ্রমিকের মৃত্যু

    0
    By আড়াইহাজার টাইমস on ১৪/০৭/২০২১ আড়াইহাজার উপজেলা

    আড়াইহাজার প্রতিনিধি:
    আড়াইহাজারে ছিনতাইকারী দলের উপুর্যোপুরি  ছুরিকাঘাতে মোঃ আশেকে মোস্তফা(২১) নামে এক টেক্সটাইল  মিল শ্রমিক নিহত হয়েছে।

    মঙ্গলবার (১৩জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায় এ হত্যাকান্ডটি ঘটেছে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রাত সাড়ে ১০টার দিকে মনোহরদী আমজাদ হোসেন ভূইয়ার টেক্সটাইল মিলের সামনে রাস্তায় দাড়িয়ে মোঃ আশেকে মোস্তফা মোবাইল ফোনে কথা বলছিল। ঐ সময় একটি সিএনজি অটোরিক্সা দিয়ে ৫জন ছিনতাইকারী এসে মোঃ আশেকে মোস্তফার ব্যবহৃত ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
    ঐ সময় ছিনতাইকারীদের সাথে তার দস্তাদস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা মোঃ আশেকে মোস্তফাকে এলোপাথারী ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে সিএনজি অটোরিক্সা যোগে পালিয়ে যায়। ছুরিকাঘাতে প্রচন্ড রক্তক্ষরনের কারনে ঘটনাস্থলেই মোঃ আশেকে মোস্তফার মৃত্যু হয়।
    পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গভীররাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন। নিহত মোঃ আশেকে মোস্তফা ময়মনসিংহ সদর থানার সিরতা গ্রামের মোঃ নবী হোসেনের ছেলে এবং সে মনোহরদী গ্রামের বাবলুর ববিনের মিলের শ্রমিকের কাজ করত বলে পুলিশ জানায়।
    সে মনোহরদী গ্রামের রুহুল আমিন ভূইয়ার ম্যাচের ভাড়াটিয়া ছিলেন।
    আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ব্যাপারে মামলা হচ্ছে এবং খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleপ্রাইভেট কার নিয়ন্ত্রন হাড়িয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা, চালক আহত
    Next Article আড়াইহাজারে ডাকাতি কালে জনতার হাতে ২ ডাকাত আটক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আড়াইহাজারে বিএনপি কর্মীদের মিছিল রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে সড়কের নিয়ন্ত্রন নিলো পুলিশ

    ১২/০২/২০২৩

    আড়াইহাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে ছাই দম্পতির মানবেতর জীবন যাপন

    ১২/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.