Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে আঙ্গুল বিচ্ছিন্ন করার মামলা না নিয়ে উল্টো মামলা নিল পুলিশ

    0
    By আড়াইহাজার টাইমস on ০২/০১/২০২২ বিশনন্দী ইউনিয়ন

    নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজারে নির্বাচনী সহিংসতায় ইউনুস আলী (৩৮) নামে এক ব্যাক্তির আঙ্গুল বিচ্ছিন্ন হলেও সেই বিষয়ে মামলা না নিয়ে উল্টো তার বিরুদ্ধে মামলা নেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।
    ঘটনার পর ৭ দিন পার হয়ে গেলেও মামলাটি রেকর্ড হয়নি বলে জানান ভুক্ত ভোগী মোঃ ইউনুছ আলী।

    ঘটনার বিবরণে জানা যায়, ২৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিশনন্দী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে হানিফ মিয়া নির্বাচিত হন। নির্বাচন শেষে চৈতনকান্দা বাজার থেকে বাড়ী যাওয়ার পথে নির্বাচিত সদস্য মোঃ হানিফের কর্মী মোঃ ইউনুছ আলী (৩৮) কে পরাজিত প্রার্থী বিপ্লব হোসেন নয়ন এর কর্মীরা সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন রিপনের বাড়ীর নিকট রাস্তায় আক্রমণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। তাকে আড়াইহাজার স্বাস্থকমপ্লেক্সের জরুরী বিভাগে আনাহলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আহত ইউনুছ আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেন। ঘটনার ৭ দিন পার হয়ে গেলেও থানা পুলিশ মামলাটি রেকর্ড করেনি। পক্ষান্তরে ইউনুছ আলীর অভিযোগের ১ নং বিবাদী বিপ্লব হোসেন নয়ন কে বাদী করে ইউনুছ আলী সহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা নেয় পুলিশ।

    এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা কে বার বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। তবে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, বিষয়টি আমার জানা নাই। তবে এমন কিছু হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির শোডাউন
    Next Article আড়াইহাজারে পৃথক দূর্ঘটনায় সড়কে প্রান গেল দুই জনের
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে গাঁজাসহ গ্রেফতার ২

    ০৫/০২/২০২৩

    আড়াইহাজারে ৭কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ২৯/০১/২০২৩

    আড়াইহাজারে ২ ইজিবাইক ছিনতাইকারী গ্রেফতার

    ১৯/১০/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.