Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আজ ১ মে মহান মে দিবস,শ্রমজিবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন

    0
    By আড়াইহাজার টাইমস on ০১/০৫/২০২১ জাতীয় সংবাদ

    আড়াইহাজার টাইমস অনলাইন ডেস্ক: আজ ১ লা মে মহান মে দিবস দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এই মহামারির প্রভাবে দেশের ১ কোটি ৬৮ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে গবেষণা সংস্থা সিপিডি বলছে। সামনে অনেকের চাকরি হারানোর শঙ্কাও রয়েছে। এই পরিপ্রেক্ষিতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের দিন হিসেবে ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়ব দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে আজ পালিত হবে মহান মে দিবস। দিনটি শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস। মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে ধর্মঘট শুরু করেছিলেন। সেই আন্দোলন দমনে শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ জন শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে ‘মে দিবস’ পালিত হচ্ছে।

    করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও তেমন কোনো অনুষ্ঠান নেই। উন্মুক্ত স্থানে তেমন সভা সমাবেশ না থাকার কারণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বেলা ১১ টায় ভার্চুয়াল আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
    মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে করোনা মহামারির মধ্যে সরকারের পাশাপাশি শিল্প মালিকদের শ্রমজীবী মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণজনিত মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল থাবা আঘাত হেনেছে। ফলে গভীর সংকটে পড়েছে শিল্পপ্রতিষ্ঠানসহ দেশের শ্রমজীবী মেহনতি মানুষ। এই পরিস্থিতিতে সরকার জনগণের পাশে থেকে ত্রাণকাজ পরিচালনাসহ সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে। এদিকে দিবসটি উপলক্ষে তার বাণীতে শ্রমিকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বব্যাপী সব মেহনতি মানুষকে। তুলে ধরেছেন শ্রমজীবী মানুষের উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপ। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। এতে ১ কোটির বেশি লোকের কর্মসংস্থান হবে। দেশ-বিদেশের সকল বিনিয়োগকারী যত্রতত্র শিল্প স্থাপন না করে এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নারী শ্রমিকদের জন্য কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleপু্র্ব শত্রুতার জেরে বিষ খাইয়ে ছাগল হত্যা
    Next Article আড়াইহাজারে জানালার গ্রীলের সাথে গলায় ফাঁস লাগিয়ে চল্লিশোর্ধ নারীর আত্মহত্যা
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    যোগাযোগের নতুন দিগন্ত মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ২৮/১২/২০২২

    সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২২তম সম্মেলনে নতুন কমিটি

    ২৪/১২/২০২২

    আইজিপির দায়িত্ব নিলেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম

    ০১/১০/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.