Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদী পৌরসভার মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

    0
    By আড়াইহাজার টাইমস on ২৩/১০/২০২১ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম: মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ ২৩ অক্টোবর সকাল ১১টায় মাধবদী পৌরসভা হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাধবদী পৌরসভার সকল কাউন্সিলার বৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো মনিরুজ্জামান মনির শাহ্। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন প্রতিহিংসাপরায়ণ হয়ে বর্তমান মেয়র হাজী মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। তিনি আরো জানান মেয়র এর সম্মানহানি ও তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, গত..১৬.জুন ২০২১ তারিখ সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন ও জাকারিয়া এই দুই ভাইয়ের নেতৃত্বে পৌর ভবনে অবস্থানরত মেয়রের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে দিতে আক্রমণাত্মক ভঙ্গিতে পৌর ভবনের দিকে অগ্রসর হতে থাকে। তখন সাধারণ জনতা প্রতিরোধ গড়ে তোলে। প্রশাসনের বাধা ও জনতার প্রতিরোধের মুখে জাকারিয়া জনতার উদ্দেশ্যে অস্ত্র তাক করেন। তখন জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় বাদীপক্ষের মোহাম্মদ জাকারিয়া আত্মঘাতী ভাবে আক্রান্ত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে বাদীপক্ষ ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক ভাবে মেয়র এর উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এই মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। মাধবদী থানায় মামলা নং ১৫ তাং ১৮ জুন ২০২১ ইং। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ, মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী সহ মাধবদী প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ, পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শেখ ফরিদ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল ঘোষ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজিব আহাম্মেদ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ্, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন , ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নওশের, ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলারবৃন্দ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleকাঠালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
    Next Article রূপগঞ্জে শিশু নাতনি ধর্ষণের পর হত্যা, নানা গ্রেফতার
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.