Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া, এক জন গুলিবিদ্ধ

    0
    By আড়াইহাজার টাইমস on ২৮/০৩/২০২১ Uncategorized

    আড়াইহাজার টাইমস. কম অনলাইন নিউজ ডেস্ক: ঢকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জে আজ রোববার চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
    সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ও পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন এক হরতাল সমর্থক।
    গুলিবিদ্ধ ওই হরতাল সমর্থককে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
    প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায় আজ ভোর ৬টা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মহাসড়কের শিমরাইল, মৌচাক ও সানারপাড় এলাকায় গাছের গুড়ি-বালুর বস্তা রেখে, টায়ারে আগুন জ্বালিয়ে ও লাঠিসোটা নিয়ে অবরোধ করে রাখে। সেসময় কয়েকটি ট্রাক চলাচল করতে চাইলে হরতাল সমর্থকরা ঢিল ছুঁড়ে ট্রাকের গ্লাস ভেঙে দেয়।
    র‌্যাব ও পুলিশ সদস্যরা তাদেরকে কয়েকদফা মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। মহাসড়কের পাশেই অবস্থান করছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা।
    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন ‘হেফাজত ইসলামের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে রাখায় ঢাকা-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল বিগ্নিত হয়। জেলা পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন ডেমরা স্টাফ কোয়াটার দিয়ে চলাচল করছে।’
    ভোর ৬টা থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে। ভোর থেকে যানবাহন কিছুটা কম চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল বাড়ছে। এছাড়া, নাশকতা ঠেকাতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টসহ ডিআইটি রেলওয়ে জামে মসজিদের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। সকাল পৌনে ১০টা পর্যন্ত শহরের ভেতরে কোথাও কোনো বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি।
    সকাল সাড়ে ৭টায় ডিআইটি মসজিদের সামনে ১৫ থেকে ২০জন নেতাকর্মী মিছিল বের করলেও পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে মসজিদের ভেতর থেকে হরতাল সমর্থনে হেফাজতে ইসলামের নেতাদের স্লোগান শোনা যায়।

    সকাল ৬টা থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ শুরু করে হরতাল সমর্থকরা।

    হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদাউসুর রহমান বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি চলছে। সানারপাড় এলাকায় মহাসড়কে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে। তারা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে তা বলা হয়েছে।
    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। সাইনবোর্ড এলাকায় মহাসড়কে ভোরে আগুন দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। হেফাজত নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ জেলা হেফাজতের আমির ও কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল সাহেবের সঙ্গে ফোনে কথা হয়েছে। তারা বলেছেন কোন ধরনের পিকেটিং করবে না।’
    তিনি আরও বলেন, ‘হরতালে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য জেলায় পুলিশের ৮৮৫ সদস্যসহ পাঁচ প্লাটুন বিজিবি, র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে।’
    ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার রাতে রাজধানীর পুরান পল্টনে সাংবাদ সম্মেলন করে সারা দেশে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী।

    সুত্র: ডেইলি ষ্টার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleহরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক
    Next Article ৩ দিনের বিক্ষোভ হরতালে মৃত্যু ১৩, হেফাজতের দাবি ১৭
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.