Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে মঞ্চনাটকের অনুষ্ঠানে অতিথির নাম ঘোষণা না করার দ্বন্দ্বে কিল ঘুষিতে কৃষকের মৃত্যুর অভিযোগ

    0
    By আড়াইহাজার টাইমস on ১০/১১/২০২২ কালাপাহাড়িয়া ইউনিয়ন

    আড়াইহাজার  প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার নদীবেষ্টিত কালাপাহাড়িয়ায় বুধবার দিবাগত রাতে এক মঞ্চনাটকের মাইকে অতিথির নাম ঘোষণা নিয়ে দন্ধের একপর্যায়ে বুকে ঘুষি মেরে হারিছ মিয়া (৪৫) নামেএক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে খালিয়ারচর এলাকার আলমাস মিয়ার ছেলে
    স্থানীয় সুত্রে জানা যায়,কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের বাড়ির পাশের এলাকার অহিদসহ আরও কয়েকজনের তত্ত্বাবধানে রাতে মঞ্চনাটকের আয়োজন করা হয়। তাতে আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন। নাটকের আগে মাইকে বিশেষ অতিথি হিসেবে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ডালিমের নাম ঘোষণা নিয়ে হারিছের সঙ্গে অন্যদের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় প্রতিপক্ষের লোকজনের কিলঘুষিত হারিছের বুকে আঘাত লাগলে সে অজ্ঞান হয়ে পরলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাবেক চেয়ারম্যান স্বপন বলেন, কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এরই মধ্যে ৩২টি ‘মঞ্চনাটক’ সম্পূর্ণ হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার বাড়ির পাশে অহিদসহ এলাকার আরও কয়েকজনে মিলে নাটকের আয়োজন করেন। মঞ্চের কাছাকাছি চেয়ারে বসা নিয়ে হারিছের সঙ্গে অনেকের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। পরে হারিজ তার বাড়ি খালিয়ারচর ফিরার পথে রাস্তায় স্টোকজনিত কারণে মারা যায়। হারিজকে নিজের চাচাতো ভাই বলে দাবী করে তিনি আরও বলেন, কেউ তাকে ঘুষি মেরে হত্যা করেনি। তবে যদি করে থাকে সেটি ময়নাতদন্তের রিপোর্টে অবশ্যই প্রকাশ পাবে। তাকে হত্যার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিম বলেন, খালিয়ারচর এলাকাটিতে অধীকাংশই ধর্মভিরু লোকজনের বসবাস। অন্যান্য এলাকায় ধারাবাহিকভাবে ‘মঞ্চনাটক’ হলেও উক্ত এলাকায় নাটকের আয়োজনে স্থানীয়দের বাঁধা ছিল। আগে থেকেই সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল। এর ফলে আড়াইহাজার থানার পুলিশ সংশ্লিষ্টদের নাটকের আয়োজন থেকে বিরত থাকতে বলেছিলেন। কিন্তু তাতে তারা কর্ণপাত করেনি। ব্যাপকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, ঘটনার সময় আমি সিরাজগঞ্জে ছিলাম। আমি শুনেছি অনুষ্ঠানস্থলে হারিজের সঙ্গে অন্যদের বাক-বিতন্ডার এক পর্যায়ে ঘুষি মেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে তিনি বাদী করেছেন। তিনি বলেন, হারিজের যদি স্টোকজনিত কারণে মৃত্যু হয়ে থাকে; তাহলে সেটি ময়নাতদন্তের রিপোর্টেই প্রকাশ পাবে। ৯নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খোকন বলেন, হারিজের বুকে ঘুষি দেওয়া হয়েছে। পরে তিনি বুকে চেপে ধরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নাটক আয়োজনে পুলিশ ও এলাকাবাসীর পক্ষ থেকে বাঁধা ছিল। তারা বাঁধা অমান্য করে আয়োজন করে। এর আগেও একই এলাকায় নাটকের আয়োজনে মারামারি ঘটনা ঘটেছিল। অপরদিকে স্থানীয়রা জানান, ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ডালিমগ্রুপ ও স্বপনগ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী স্বপনের সঙ্গে বিদ্রোহী প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘প্রাথামিকভাবে মনে হচ্ছে হারিজ স্টোকজনিত কারণেই মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleসিদ্ধিরগঞ্জে স্ত্রী পরকীয়ার জেরে স্বামীর আত্মা হত্যার চেষ্টা
    Next Article র‌্যাব-১১ এর অভিযান আড়াইহাজারে দেশীয় মদ তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল সহ গ্রেফতার-২
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে প্রবাসির বউ নিয়ে পরকিয়া প্রেমিক উধাও

    ১৮/০৭/২০২২

    আড়াইহাজারে ব্যবসায়িকে কুপিয়ে জখম নগদটাকা লুটের অভিযোগে মামলা

    ০৬/০৭/২০২২

    আড়াইহাজারে ১৩ গ্রাম মিলে এক গ্রামকে বয়কটের সিদ্ধান্ত, সড়কে ব্যারিকেড

    ০৯/০৫/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.