Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    ৪৫ মৃত্যু নিয়ে একদিনে ৫,১৮১ শনাক্তের রেকর্ড

    0
    By আড়াইহাজার টাইমস on ২৯/০৩/২০২১ Uncategorized

    আড়াইহাজার টাইমস.কম অনলাইন নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। যা দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।

    সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ২২৪টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৬৮৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৯৫টি নমুনা। এই নমুনা পরীক্ষায় ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়। যা নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে।

    ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের সংখ্যা ১৩ দশমিক ১।

    এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ, বাকি ১৫ জন নারী। এ মধ্যে হাসপাতালে ৪৪ জন ও বাড়িতে মারা গেছেন একজন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৯৪৯ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৭৪৬ জন, বাকি দুই হাজার ২০৩ জন নারী।

    বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ষাটোর্ধ ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের আট, ৪১ থেকে ৫০ বছরের চার, ৩১ থেকে ৪০ বছর পাঁচ এবং ২১ থেকে ৩০ বছর বয়সী একজন রয়েছেন।

    বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রামের ৬ জন, রাজশাহীর ৫ জন, খুলনার ৩ জন এবং বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের একজন করে

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleজনসমাগম নিষিদ্ধ ঘোষণা করাসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
    Next Article ৪২ তম বি সি এস পরিক্ষার ফল প্রকাশ
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.