Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    রূপগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে প্রকাশ্যে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজী

    0
    By আড়াইহাজার টাইমস on ০৬/১০/২০২২ আশেপাশের খবর

     

    রূপগঞ্জ প্রতিনিধিঃ  রূপগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে চলছে দিন দুপুরে চাঁদাবাজী। গতকাল ৫ই অক্টোবর উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কে এমন দৃশ্য চোখে পড়ে। উপজেলার তারাবো, রূপসী, বরপা, ভূলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, কালাদীসহ বেশ কয়েক জায়গায় বিভিন্ন শ্রেনীর গাড়ীর আকার ভেদে চাঁদাবাজী চলছে বহুদিন ধরে।
    সড়ক-মহাসড়কে চাঁদাবাজী বন্ধে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৪৬৪০/২০২২ইং এর গত ২১/০৪/২০২২ইং তারিখের আদেশের আলোকে গত ২৫/০৯/২০২২ ইং তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টার্মিনাল ব্যাতিরেকে সড়ক কিংবা মহাসড়কে কোন রকম টোল বা চাঁদা উত্তোলনের নিশেধাজ্ঞা দিয়েছে মহামান্য হাইকোট। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকেও এ ব্যপারে অবহিত করা হয়। এক বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের সড়ক ও মহাসড়কে কোন প্রকার টোল বা চাঁদা আদায় না করতে নির্দেশনা প্রদান করা হয়।
    সরেজমিনে ঘুরে উপজেলার তারাবো, রূপসী, বরপা, ভূলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, কালাদী সর্বশেষ কাঞ্চনের মায়ার বাড়ীতে প্রকাশ্যে কাঞ্চন পৌরসভার রশিদ দিয়ে টোল আদায় বা চাঁদা উত্তোলন করতে দেখা যায়। প্রতি দিন ভূলতা গাউসিয়ার মোট ৪ টি স্ট্যান্ড থেকে গড়ে ৫ থেকে ৭ লক্ষ টাকার টোল বা চাঁদা আদায় হয় বলে বিস্বস্থ সূত্রে জানা যায় বাৎসরিক প্রায় চাঁদাবাজি হয় কয়েক কোটি টাকা।
    নাম প্রকাশ না করার শর্তে এক সিএনজি চালক বলেন, স্ট্যান্ডে গাড়ি ঢুকলেই তাদের চাঁদা দিতে হয়। না হলে অনেক খারাপ ব্যবহার করে এবং গায়ে হাত তোলে। তাছাড়া একদিন কোন কারনে চাঁদা না দিলে পরের দিন স্ট্যান্ডে ডুকলেই পুলিশ দিয়ে হয়রানী করানো হয়। ভূলতা কাঞ্চন স্ট্যান্ড সুপারভাইজার তালাল দীর্ঘ দিন যাবত এই অবৈধ টোল আদায় করছে। পুলিশ ডিউটিতো আছেই। মাসে কমপক্ষে দুই দিন স্থানীয় পুলিশকে নিয়ে সারা দিন ঘুরতে হয় গাড়ি দিয়ে।
    কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ী স্ট্যান্ডে প্রকাশ্যে চাঁদা আদায়ের বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা ইসলাম উদ্দীনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি কাঞ্চন পৌরসভা থেকে স্ট্যান্ড লীজ নিয়ে এখানে টোল আদায় করি। মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞা আছে কিনা সেটা আমার দেখার বিষয় না।
    এ ব্যাপারে কথা হয় কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিকের সাথে তিনি বলেন, আমরা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনটি পেয়েছি। সে অনুযায়ী যারা এতোদিন আমার পৌরসভার আওতাধীন পৌর উন্নয়নে লীজ নিয়ে সড়ক মহাসড়কে টোল আদায় করতো তাদেরকে এরই মধ্যে নিষেধ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনরসিংদীর মাধবদীতে দূর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক
    Next Article আড়াইহাজারে চোরাই মটরসাইকেল সহ চক্রের দুই সদস্য আটক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.