Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীর নওপাড়ায় আর.সি.সি ঢালাই ও ইউনিব্লক সড়কের কাজের উদ্বোধ

    0
    By আড়াইহাজার টাইমস on ২৭/০৫/২০২১ সারাদেশ

    মোঃ নজরুলইসলাম : নরসিংদী মাধবদীর নওপাড়ায় উদ্বোধন হলো আর.সি.সি ঢালাই ও ইউনিব্লক রাস্তার কাজ। বহুদিন যাবৎ উপেক্ষিত সড়কটি খানাখন্দের ফলে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এলজিআরডি মন্ত্রনালয়ের বি.আর.আর.বি. প্রকল্পের আওতায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে থেকে নওপাড়া ফিরুর বাড়ি পর্যন্ত ৬৮০ মিটার রাস্তার আরসিসি ঢালাই ও ইউনিব্লক সড়কটির কাজের উদ্বোধন করা হয়েছে। এক কোটি ষাট লাখ টাকা ব্যায়ে আগামী জুন মাসের মধ্যে সড়কটি নির্মিত হওয়ার কথা রয়েছে। ১৮৭ মিটার আরসিসি ঢালাই ও ৪৯৩ মিটার ইউনিব্লকে নির্মিত হবে দৃষ্টিনন্দন এই সড়কটি। আজ ২৬ মে সকাল ১০ টায় সড়কটির কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, কামাল এন্ড ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেন, ব্যাবস্থাপক মোঃ মলি হোসেন প্রমূখ। সড়কটির বিষয়ে নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল বলেন, সড়কটি নির্মান হলে গ্রামবাসীর দীর্ঘ দিনের দাবী পুরন হবে।সড়কটি নির্মানে যারা সহযোগীতা করেছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আশা করি সড়কটি সম্পন্ন হলে গ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। নওপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা রাজিব জানান নওপাড়া একটি শিল্পোন্নত এলাকা। ভেঙ্গে যাওয়ার ফলে বহু বছর যাবত সড়কটিতে চলাচল করতে মানুষের সমস্যা হচ্ছিল। এখন যেহেতু সড়কটি পাকা হচ্ছে সেজন্য নরসিংদী সদর আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক) ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল সাহেবকে ধন্যবাদ জানাই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে ট্রলার ডুবে কৃষকের মৃত্যু, ২দিন পর লাশ উদ্ধার
    Next Article আড়াইহাজারে ব্যাটারী চোর চক্রের ৩ সদস্য আটক
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    পুর্বশত্রুতার জেরে নর্থ সাউথ গ্রুপের প্রকল্প পরিচালকের উপর সন্ত্রাসী হামলা

    ২৬/০৯/২০২২

    বন্দরে পরকীয়ার জেরে স্ত্রী পুত্রকে যখম

    ০৯/০৯/২০২২

    মাতৃ সেবা জেনারেল হাসপাতালের স্টাফদের উপর সন্ত্রাসী হামলা

    ৩০/০৭/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.