Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে ৫০বোতল ফেন্সিডিল ও গাঁজার গাছ সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ২৫/০৭/২০২২ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম ঃ RAB-১১, নরসিংদী’র একটি চৌকস আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে মাধবদী থানার মনোহরপুরে অভিযান পরিচালনা করে
    মাধবদী এলাকার বাসিন্দা মোঃ কাজল মিয়ার পুত্র মোঃ রাশেদুল ইসলাম হৃদয়(২৮),এর বসতবাড়ীর কলা বাগানের ভেতর এবং সোনা মিয়ার পুত্র মোঃ জাকির হোসেন(৪৫) এর অনাবাদি জমিতে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল, ৩২ পুরিয়া গাঁজা, ০৪টি গাঁজা গাছসহ ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ২৩ জুলাই শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- নরসিংদী জেলার মাধবদী থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়ার ছেলে মোঃ রাশেদুল ইসলাম হৃদয়।

    উদ্ধারকৃত গাঁজা গাছ

    এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত অবৈধ মালামাল উদ্ধার করা হয়। RAB-১১, সিপিএস,নরসিংদী’র ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত প্রেস রিলিজ মোতাবেক প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম হৃদয় একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় তার ব্যাপক জনশ্রুতি রয়েছে। উক্ত আসামী অভিনব কৌশলে মাদকদ্রব্য গাঁজা গাছগুলোর চারা রোপন করা থেকে শুরু করে যাবতীয় পরিচর্যা করে আসছিল। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে সংরক্ষণ করতো । এসব মাদকদ্রব্য মাধবদীসহ নরসিংদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় চালিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১।
    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়ছে ।মামলা রজু হওয়ার পর উল্লেখিত মামলায় পলাতক আসামী মায়া প্রধান(৩২) পিতা মৃত মোহাম্মদ আলী কে পুলিশ আটক করে কোর্টে প্রেরণ করে।
    উল্লেখ্য, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে ।

    ##

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleপারভীন ওসমানের নাম ভাঙ্গিয়ে রমরমা মাদক ব্যবসা করছেন যুব সংহতি নেতা আরিফুজ্জামান লিয়ন
    Next Article আড়াইহাজারে ডাকাতির প্রস্ততিকালে ২ টি প্রাইভেটকার সহ আটক-৩
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.