Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের পাল্টাপাল্টি মামলায় সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন কারাগারে

    0
    By আড়াইহাজার টাইমস on ২৬/০৬/২০২১ আশেপাশের খবর

    মাধবদী (নরসিংদী )প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী আনোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত ।
    মাধবদীর মেয়র গ্রুপের দায়েরকৃত মামলার আসামী সাবেক কমিশনার আনোয়ার হোসেন বৃহস্পতিবার (২৪ জুন) আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর হওয়া আনোয়ার হোসেন (৪৫)বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
    গুলিবিদ্ধ সাবেক কাউন্সিলর জাকারিয়ার বড় ভাই। তিনি মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক এর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী।
    উল্লেখ্য গত ১৬ জুন সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর জাকারিয়া (৩৯) ও নুরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)। এ ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়।
    সংঘর্ষের ঘটনায় ১৭ জুন রাত ৩টার দিকে মাধবদী থানায় উভয় পক্ষের দায়েরকৃত মামলা দুটি রেকর্ড করা হয়।
    এই ঘটনায় হামলার অভিযোগ এনে মেয়রের সমর্থক মোজাম্মেল মিয়া বাদী হয়ে আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ও তার ভাই জাকারিয়াসহ মোট ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন।
    অপরদিকে সমাবেশস্থলে হামলা ও গুলির ঘটনায় মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিকসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন আনোয়ার হোসেন।

    বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে পৌর মেয়র গ্রুপের দায়েরকৃত মামলায় আনোয়ার হোসেন সহ ৬ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। বিজ্ঞ আদালত ৫ জনের জামিন মঞ্জুর করলেও আনোয়ারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleনানা কর্মসূচীর মধ্যদিয়ে আড়াইহাজারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    Next Article সোমবার থেকে ‘শাটডাউন’ সিদ্ধান্ত কাল
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.